ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭০০তম গোল উদযাপনের ক্ষণে বিক্ষোভের কবলে মেসি
বিক্ষোভের সময় নিরাপত্তারক্ষীরা মেসিকে বাঁচাতে ঢাল নিয়ে তার দিকে এগিয়ে আসেন। কারণ, সেই মুহূর্তে গ্যালারি থেকে মাঠের দিকে স্মোক বোমা ও জলের বোতল ছুড়ে দেওয়া হচ্ছে। মাঠে ছিল উত্তেজনা।
রোববার মার্সেইয়ের ঘরের মাঠে খেলা ছিল পিএসজির। ২৫ মিনিটের মাথায় এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। চার মিনিট পরে ব্যবধান বাড়ান মেসি। তার পরেই উত্তেজনা ছড়ায় মাঠে। মেসির গোলের পরে তখন সাইডলাইনের ধারে দাঁড়িয়ে উল্লাস করছিলেন মেসি-এমবাপেরা। হঠাৎ, গ্যালারি থেকে স্মোক বম্ব ছুড়তে থাকেন মার্সেইয়ের সমর্থকেরা। উড়ে আসে জলের বোতল।
নিরাপত্তারক্ষীরা ঢাল হাতে পিএসজি ফুটবলারদের নিরাপত্তার জন্য সেখানে ছুটে যান। কোনও ভাবেই যাতে ফুটবলাররা আহত না হন সে দিকে নজর রাখছিলেন তাঁরা। এক নিরাপত্তারক্ষীর ঢালে একটি স্মোক বম্ব লাগে। তিনি না থাকলে সেটি ফুটবলারদের গায়ে লাগতে পারত।
ফরাসি ফুটবলে মাঠে উত্তেজনার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে লিগের লড়াইয়ে থাকা ক্লাবগুলির সমর্থকদের মধ্যে এই ঘটনা বেশি ঘটে। লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। তাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে দু’নম্বরে মার্সেই। তাই দু’দলের সমর্থকদের মধ্যে রেষারেষি আগে থেকেই ছিল। সেখানে ঘরের মাঠে নিজেদের দলকে পিছিয়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ