ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক, তালিকায় শীর্ষে আল-নাসর
সর্বশেষ এশিয়ার একটি ক্লাবে যুক্ত হন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির আল-নাসের যুক্ত হওয়ার পরে বেশ কিছুটা সময় লেগেছে এশিয়ার এই পরিবেশে সিআর সেভেনকে মানিয়ে নিতে। তাই আল-নাসরের জার্সিতে প্রথম দুই ম্যাচে নিজেকে তেমন ভালো ভাবে মেলে ধরতে পারেননি সিআর সেভেন। তাতেই পর্তুগালের মহাতারকাকে নিয়ে শুরু হয় সমালোচনা। অবশ্য পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার কড়া জবাব দিলেন রোনালদো।
সাম্প্রতিক চলমান সৌদি প্রো লিগে প্রথম দুই ম্যাচ গোলহীন রোনালদো, পরের চার ম্যাচে এখন পর্যন্ত করেছেন ৮ গোল। আল ওয়েহদারের পর গত শনিবার রাতে দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করেন এই পর্তুগীজ সুপারস্টার। সৌদিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দ্বিতীয় হ্যাটট্রিকে দামাককে ৩-০ গোলে হারিয়েছে আল-নাসর।এরই সঙ্গে সৌদি প্রো লিগের শীর্ষে ফিরেছে দলটি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর। দুইয়ে নেমে যাওয়া আল ইত্তিহাদের পয়েন্ট ৪১।
এই আসরে আর ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে দামাক। দামাকের মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন ফারুখ চাফাই। এতে পেনাল্টি পায় আল-নাসর। সফল স্পট কিকে দলকে (১-০) এগিয়ে দেন রোনালদো। এর পাঁচ মিনিট পরেই সুলতান আল-ঘান্নামের পাস থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। আর বিরতির আগমুহূর্তে পেয়ে যান হ্যাটট্রিক।
মানের দিক দিয়ে ইউরোপের ধারেকাছে নেই সৌদি আরবের ফুটবল। গোল হজমে স্পষ্টভাবে ফুটে ওঠে দামাকের রক্ষণের দুর্বলতা। এতে অবশ্য রোনালদোর অর্জনকে ছোট করে দেখার কোনো কারণ নেই। লিগের মান যা-ই হোক না কেন, দলের সর্বশেষ ১০ গোলের সবকটিতে অবদান রাখা নিশ্চয়ই কোনো ছোট ব্যাপার নয়। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘বিশেষ একটি রাত। ছেলেরাও দুর্দান্ত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ