ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ফাঁস
এই বছর ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবার বর্ষসেরাদের বেছে নিতে চলেছে। আগামিকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সোমবার প্যারিসে অনুষ্ঠিত হাওয়ার কথা রয়েছে 'ফিফা দ্য বেস্ট' অনুষ্ঠান। ভারতীয় সময়ে দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস দেওয়া শুরু হবে দুপুর দেড়টা থেকে এমন টা জানা যায়।
বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। চলতি মাসের শুরুর দিকেই ফিফা মনোনীতদের নাম ঘোষণা করে দিয়েছিল। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!
আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, "পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। এল'ইকুইপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা। এই দুই সংস্থাই ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি।
রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেঞ্জেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'অরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেঞ্জেমা। ব্যালন ডি'অরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'। "
মেসির হাতে যদি ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি ওঠে, তাহলে ২০১৯ সালের পর তিনি দ্বিতীয়বারের জন্য পাবেন এই পুরস্কার। কাতারে মেসি কাঙ্খিত বিশ্বকাপটি হাতে তোলেন। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন সোনার বল।কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন,মেসির তে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেন।
মেসির মাথায় রাজমুকুট পরিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ