ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ মুহূর্তের গোলে শেষ হল রিয়াল মাদ্রিদের ম্যাচ, জেনে নিন ফলাফল
ফুটবল বিশ্বের অন্যতম আসর হল লা লিগা। এই আসরের শিরোপার মিমাংসাটা যেন গতকাল মাদ্রিদ ডার্বিতেই হয়ে গেল। সম্ভাবনা যে নেই তা নয়, তবে গতকালের ম্যাচ দিয়ে শিরোপা জয়ের কাজটা আপাতত বড্ড কঠিন হয়ে দাঁড়াল রিয়াল মাদ্রিদের জন্য।
দলের কোচ কার্লো আনচেলত্তি নিজের মুখেই এই কথা স্বীকার করেছেন। নিজেদের ঘরের মাঠে এক জন ছড়া ১০ জনের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এমনটা না বলেও উপায় নেই তার। শেষ মুহূর্তে আলভারো রদ্রিগেসের গোলে কোনোমতে হার এড়ায় লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বের্নাব্যুতে প্রথমার্ধে কোনো দলই সেভাবে দাপট দেখাতে পারেনি। তবে পাঁচ জন ডিফেন্ডারকে নিয়ে দুর্গ সামলানোটাই প্রধান কাজ ছিল আতলেতিকোর। ম্যাচের নবম মিনিটে আসেনসিওর বক্সের বাইরে থেকে নেওয়া শটটি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক ইয়ান অবলাক। বিরতির আগপর্যন্ত বলার মতো আর আক্রমণ সৃষ্টি করতে পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আতলেতিকো। বদলি হিসেবে মাঠে নামার ১৮ মিনিটের ভেতরই লাল কার্ড দেখেন আনহেল কোরেয়া। মাঝমাঠে কনুইয়ের আঘাতে রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুদিগারকে মাটিতে ফেলে দেন এই স্ট্রাইকার। তবে একজন কম নিয়েও রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে থাকে আতলেতিকো। এর সুফল তারা পায় ৭৮ মিনিটে। অন্তোয়ান গ্রিজমানের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে পুরো বের্নাব্যুকে শ্মশানে পরিণত করেন হোসে মারিয়া হিমেনেস। তার হেড কোনোভাবেই জালে যাওয়া থেকে আটকাতে পারেননি রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
পিছিয়ে যাওয়ার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে রিয়াল। ৮৫ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে হারের কবল থেকে দলটিকে রক্ষা করেন ১৮ বছর বয়সী রদ্রিগেস।
ড্রয়ের পর লিগ জয়ের আশা নিয়ে আনচেলত্তি বলেন, ‘লিগ জেতাকে খুবই কঠিন কাজ হিসেবেই দেখছি আমি। আজকের (গতকাল) ম্যাচের আগেও তা কঠিন ছিল এবং এখন তা আরও কঠিন হয়ে গিয়েছে। প্রথমার্ধে ভালোই নিয়ন্ত্রণ ছিল আমাদের কিন্তু একাগ্রতা বেশি ছিল। তারপর একজন বেশি খেলার সুবিধাটাও নিতে পারিনি। ’
২৩ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৯। আজ আলমেরিয়ার বিপক্ষে জিতলেই রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ