ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজিতে নতুন সমস্যা, সতীর্থের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মেসি
ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি নেইমার এমবাপ্পে নিয়ে বিশাল শক্তিশালী হয়ে উঠেছে পিএসজি। রাতে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামবে এই ফরাসি ক্লাব। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলন সেরেছে বর্তমান চ্যাম্পিয়ন এই ক্লাবটি। এরই মধ্যে ক্লাব সতীর্থ ও পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
সাম্প্রতিক ফরাসি সংবাদমাধ্যম ‘লে কিপে’ এক প্রতিবেদনে জানিয়েছে, "অনুশীলন চলাকালীন সময়ে মেসিকে বাজেভাবে ট্যাকেল করে বসেন ভিতিনিয়া। প্রথমবার এমন ঘটনার পর ভিতিনিয়াকে সতর্ক করে দেন মেসি। তারপরও দ্বিতীয়বার একই কাজ করায় পর্তুগিজ মিডফিল্ডারের ওপর খেপে যান আর্জেন্টাইন তারকা।"
এদিকে মাঠের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না ফুটবল বিশ্বের অন্যতম ক্লাব পিএসজির। তার ওপর দলের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের চরম ইনজুরিতে হতাশ প্যারিসিয়ানরা। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে অনেক দিন থাকতে হবে দলের বাহিরে। তবে এদিন অনুশীলনে এসেছেন মেসি ও এমবাপ্পে। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই দুইজন থাকবেন বলে আশা যাচ্ছে।
তবে অনুশীলনে ভিতিনিয়ার সঙ্গে মেসির এমন সমস্যা হওয়ায় মাঠে কোনো প্রভাব কি না, সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখতে হলে মার্শেইয়ের মাঠে কোচ ক্রিস্তেফার গালতিয়েরের শিষ্যদের সামনে যে জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই তা বলাই যায়।
উল্লেখ্য, লিগে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১৮ জয় এবং সমান ৩টি করে ড্র ও পরাজয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইয়ের সমান ম্যাচে পয়েন্ট ৫২। আর তিনে থাকা মোনাকোর পয়েন্ট ৫০।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ