ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডি মারিয়ার গোল বন্যায় শেষ হলো জুভেন্টাসের ম্যাচ, দেখে নিন ফলাফল
এর আগে গত সপ্তাহে ইতালিতে প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল। শক্তিশালী ক্লাব জুভেন্টাসের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাঠে। যাইহোক, আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড ডি মারিয়ার এক ঝলমলে প্রদর্শনের কারণে সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে জুভের কোনো সমস্যা হয়নি।
দুরাদন্ত এই খেলায় দাপট দেখিয়ে খেলা ম্যাচে পঞ্চম মিনিটেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বক্সের বাইরে ডানদিক থেকে দারুণ এক বাঁকানো শটে ১৮ গজ দূর থেকে গোল করেন এই উইঙ্গার।
১৭তম মিনিটে ডি মারিয়ারই শট ঠেকাতে গিয়ে গোললাইনে হাত লেগে যায় নঁতের ডিফেন্ডার নিকোলাস পালোইসের। লাল কার্ড দিয়ে তাকে মাঠের বাইরে বের করে দেন রেফারি, পেনাল্টি পায় জুভেন্টাস। সফল স্পট দ্বিগুণ করতে ভুল করেননি ডি মারিয়া।
এরপর ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান ৩-০ করার সঙ্গে জুভদের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন ডি মারিয়া। এই গোলটি আসে হেড থেকে। তার হেড অবশ্য হাতেই পড়েছিল গোলরক্ষকের।
কিন্তু নঁতে গোলরক্ষক সেই বলটি ধরেন গোললাইনের ভেতরে থেকে। ফলে ভিএআর দেখে জুভেন্টাসের গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
এই ম্যাচ জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে জুভেন্টাস। আজ বিকেলে এই রাউন্ডের ড্র শেষে জানা যাবে তাদের পরবর্তী প্রতিপক্ষের নাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ