ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরি করেও মন ভরাতে পারেননি রিজওয়ান
সংগ্রহ করতে হয়। যার ফলে ইনিংসের এক পর্যায়ে ম্যাচ চলা কালিন ধারভাষ্যকক্ষ থেকে তার ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন সাইমন ডুল। এই উইকেটকিপার ব্যাটারকে স্বেচ্ছায় আউট হয়ে যেতেও বলেছিলেন তিনি।
মুলাত এই দিন ব্যাট করতে উইকেটে গিয়ে বরাবরই একটু সময় নিয়ে সেট হয়ে তারপর হাত খুলে খেলতে পছন্দ করেন রিজওয়ান। এই আসরে গতকাল করাচি কিংসের বিপক্ষেও নিজের স্বভাবজাত ব্যাটিং করছিলেন এই দেশ সেরা ওপেনার। নিজের ইনিংসের প্রথম ১৭ বলে করেছিলেন ১৬ রান।
ইনিংসের ১২ ওভার শেষ মুলতান সুলতানের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ৯০ রান। তখন পাক তারকা রিজওয়ান ব্যাটিং করছিলেন ৩২ বলে ৩৫ রান নিয়ে। যা টি-২০ র সাথে কোন ভাবে যায় না। সঙ্গে হালকা চোটও ছিল তার। আর উইকেটে আসার জন্য অপেক্ষায় ছিলেন কাইরন পোলার্ড, ডেভিড মিলার, কার্লোস ব্রাথওয়েটের মতো ব্যাটাররা।
ধারাভাষ্যকক্ষ্য থেকে তখন ডুল বলছিলেন, 'বলতে ভালো লাগছে না, কিন্তু ওর এখন চালিয়ে খেলা উচিত। মাত্র ১০৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করছে, যখন এখনো অনেক আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিজে আসতে বাকি। মাঠে ছেড়ে বেরিয়ে যাও , ক্যাপ্টেন। তুমি দলের অধিনায়ক, দলের জন্য সঠিক কাজটাই করো। তুমি ঠিকভাবে দুই রানই নিতে পারছ না। তুমি তোমার অন্য প্রান্তের ব্যাটসম্যানকে মোটেই সহযোগিতা করতে পারছ না। চলে যাও, চিকিৎসা নেও, তোমার যা করার তুমি করে ফেলেছ।’
পরে অবশ্য ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করেছেন রিজওয়ান। ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। আর সেঞ্চুরি হাঁকিয়েছেন ৬০ বলে, অর্থাৎ পরের ৫০ রান করেছেন মাত্র ১৮ বলে। রিজওয়ানের শেষ দিকের খুনে ব্যাটিংয়ে অবশ্য মন গলেনি ডুলের।
সেঞ্চুরি করার পরও রিজওয়ানের ব্যাটিংয়ের সমালোচনা করে ডুল বলেন, 'রিজওয়ান শুরুর দিকে যে বলগুলো নষ্ট করেছে, সেগুলো আরও ভালোভাবে কাজে লাগানোর সুযোগ ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা