ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির বার্সায় ফেরার গুঞ্জনে এবার মুখ খুললেন জাভি
পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী নন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তাই কয়েক দিন ধরে গুঞ্জন চলছে, আবারও বার্সায় ফিরতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসির সেই গুঞ্জনে আর একটু বাতাস দিলেন বার্সেলোনার কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ। কাতালান কোচ আবারও জানালেন, "মেসির জন্য বার্সার দরজা সব সময় খোলা।"
ক্লাব পর্যায়ে ইউরোপা লিগের প্লে-অফের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের আগে এই তারকা মেসি প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘এটা (বার্সেলোনা) তার বাড়ি। যার দরজা সব সময় তার জন্য খোলা। এতে কোনো সন্দেহ নেই। সে আমার বন্ধু। তবে তার প্রত্যাবর্তন অনেক বিষয়ের ওপর নির্ভর করছে। সে কী চায় কিংবা ক্লাবেরই বা চাওয়া কী।’
সাবেক সতীর্থ সম্পর্কে জাভির মন্তব্য, ‘নিঃসন্দেহে সে ইতিহাসের সেরা ফুটবলার।’ কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পুরোনো ক্লাব বার্সেলোনায় তার ফেরার সম্ভাবনাও একেবারে নেই বললেই চলে।
সম্প্রতি মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি বলেন, ‘আমার মনে হয় না সে (লিওনেল মেসি) বার্সেলোনায় ফিরবে। এমন কোনো শর্ত কিংবা সম্ভাবনা নেই। অদূর ভবিষ্যতে তার বার্সায় খেলার সম্ভাবনা কম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ