ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অনুষ্কা শর্মার স্বামী কোহলি ও সোনাক্ষীর সেই ভিডিও ভাইরাল (দেখুন ভিডিও সহ)

২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১৪:১৫:৫৫

অনুষ্কা শর্মার স্বামী কোহলি ও সোনাক্ষীর সেই ভিডিও ভাইরাল (দেখুন ভিডিও সহ)

৪ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট আগামী ১ মার্চ ইন্দোরে শুরু হবে। এই ম্যাচের আগে লম্বা এই বিরতিত পাওয়ায় নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটাররা। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির পুরোনো একটি ভিডিও। দুর্বার গতিতে সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বলিউড জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে জমিয়ে নেচে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান কোহলি। যদিও ভিডিওটি বেশ পুরোনো। ২০১৬ সালে রোহিত শর্মার বিয়ের অনুষ্ঠানের ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে।

সেই ভিডিওতে সোনাক্ষী ও শাহিদ কাপুর অভিনীত ‘আর রাজকুমার’ ছবির একটি গানের সঙ্গে নেচেছিলেন কোহলি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পোস্ট করেছিলেন কোহলি, যা ফের ভাইরাল হতেই বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ