ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বিশেষ কারনে ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১০:৩৪:৫২

বিশেষ কারনে ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

এই দিন সকালে ঢাকায় পা রাখবেন তিনি। ঢাকা মুলাত উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন এই ভারতীয় সাবেক। তবে তিনি মূলত একটি ব্যাংকের প্রচারণায় অংশ নেওয়ার জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন। ভারতের এই সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড সভাপতির সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও থাকার কথা রয়েছে।

গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মেয়র কাপের আয়োজকরা।

আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দেবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ