ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইপিএলে ১৬.২৫ কোটিতে বিক্রি, ম্যাচ খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন স্টোকস
এই ইংলিশ তারকা অলরাউন্ডারকে পুরো আসরের না পাওয়ার মুল কারন সামনে ইংল্যান্ডের ব্যস্ত সূচি থাকায় টেস্টের জন্য প্রস্তুতি নিতে আগে ভাগেই ইংল্যান্ডে ফিরে যাবেন স্টোকস। ইন্ডিয়ান এই লিগের সূচি অনুযায়ী ফাইনাল হবে ২৮ মে। এর চারদিন পরেই ইংল্যান্ড-আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ মাঠে গড়াবে।
এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে খেলবে ইংলিশ এই ক্রিকেটার বেন স্টোকসের দল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকায় এই সিরিজগুলোতে না থাকার সুযোগ নেই এই অলরাউন্ডারের। স্টোকসের অধীনে টেস্ট দারুণ পারফর্ম করছে ইংল্যান্ড।
তার নেতৃত্বে ১১ টেস্ট খেলে ১০টিতেই জয় তুলে নিয়েছেন ইংল্যান্ড। সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্টোকসকে। ইংলিশ অধিনায়ক বলেছেন, 'হ্যা, আমি খেলবো। আমি এটা নিশ্চিত করতে চাই যে আমি নিজেকে যথেষ্ট সময় দিচ্ছি ফেরার জন্য এবং খেলার জন্য।'
শুধু স্টোকসই নন, ইংল্যান্ডের টেস্ট দলের আরও ৮ ক্রিকেটার আইপিএলে আছেন। এর মধ্যে ছয় জনই টেস্টের চুক্তিবদ্ধ। জো রুট, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জফরা আর্চার ও স্যাম কারান আইপিএলের বড় তারকা।
এর বাইরে হ্যারি ব্রুকও রয়েছেন। স্টোকস জানিয়েছেন তিনি সব ক্রিকেটারের আলোচনায় বসবেন। তারা কি অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে চান কিনা জানার জন্য। যদিও ক্রিকেটারদের জন্য আয়ারল্যান্ড সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে।
স্টোকস বলেছেন, 'আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবো তারা অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে চায় কিনা। কারণ এই পাঁচটি ম্যাচ গ্রীষ্মে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা জানতে হবে ছেলেরা কি চায়।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা