ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারত-অস্ট্রেলিয়াকে টেনে বাংলাদেশকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
তবে তার বিপক্ষে যে আলচনা কিংবা সমালোচনা ওঠে সেটা হল সাফল্য পেতে ঘরের মাঠে স্পিন উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা করতেন তিনি।
মজা বিশ্ব হল সে সময় বাংলাদেশ ক্রিকেট একাদশেও ছিল স্পিনারদের আধিক্য। তবে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া লঙ্কান এই কোচ কি এখনো একই পথে হাঁটবেন? তা নিয়ে প্রশ্ন ছিল হাথুরুর কাছে। উত্তরে তিনি সেই পথে হাঁটারই আভাস দিয়ে গেলেন।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বশেষ তিন বছরে বাংলাদেশ দলে পেসারদের আধিক্য বেড়েছে। টাইগাএ সাবেক কোচ রাসেল ডমিঙ্গো থাকাকালে একাদশেও দুই থেকে তিনজন পেসার দেখা গেছে। তবে হাথুরু ফিরে কোন পথে যাবেন? মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে পাল্টা প্রশ্নে জানতে চেয়েছেন, বাংলাদেশের মাটিতে কোনটা বেশি সুবিধাজনক।
যখন আমরা নিউজিল্যান্ড যাই, কী ধরনের উইকেটে আমরা খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে? দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়ে ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট ছোট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছু করতে পারব না।
চন্ডিকা হাথুরুসিংহে, প্রধান কোচ, বাংলাদেশ ক্রিকেট দল
দেশে ভালো করতে স্পিনে নজর দিতে গিয়ে পরে বিদেশে পেসারদের চ্যালেঞ্জ বেশি হয়ে যাবে কিনা এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ওরা (তাসকিন-ইবাদত) ভালো করেছে, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ফাস্ট বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। ইবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট খেলোয়াড়, শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তাই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা