ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস গড়লেন সালমা
সেই ইতিহাসের পরে আবার নতুন এক ইতিহাস গড়লেন এই তারকা। এবার সেই পরিচিত মুখ সালমা এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) এলিট প্যানেলের রেফারি হয়েছেন বলে জানা যায়। ফুটবল বিশ্বে বাংলাদেশের জন্নএটা এক গরবের বিষয়।
গত ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি নানা ধাপে পরীক্ষা দেওয়ার পর সফলভাবে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এই কীর্তি গড়েছেন নেত্রকোনার এই নারী।
গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে বাংলাদেশের উজ্জ্বল মুখ সালমার ইতিহাস গড়ার বিষয়টি জানিয়েছেন। এর আগেই ফিফার সহকারী রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন সালমা। এবার তিনি এলিট প্যানেলে অন্তর্ভূক্ত হলেন।
গত ২০১২ সালে রেফারিং কোর্স সম্পন্ন করেন সালমা। এরপর ২০১৩ সাল থেকে মেয়েদের ফুটবলে নিয়মিত দায়িত্ব পালন করছেন তিনি। তার ঝুলিতে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিনিয়র ও বয়সভিত্তিক মিলিয়ে মোট দশটি টুর্নামেন্ট দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে।
এরপর ২০২১ সালের জানুয়ারিতে ফিফার সহকারী রেফারি হন তিনি। সেবছর আগস্টে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ছেলেদের ফুটবলে উত্তর বারিধারা-আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচে প্রথম দায়িত্ব পালন করেন সালমা।
ফিফার এলিট রেফারি প্যানেলের তালিকায় সালমাকে যুক্ত করার জন্য আবেদনও করে রেখেছে বাফুফে। এমন সময়ই এএফসির কাছ থেকে খুশির সংবাদটি পেলেন তিনি। এবার তার চোখ দক্ষিণ এশিয়ার বাইরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ