ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট নিয়ে উচিৎ কথাটাই বললেন হাথুরুসিংহে

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৭:০৬:২৭

বাংলাদেশ ক্রিকেট নিয়ে উচিৎ কথাটাই বললেন হাথুরুসিংহে

২০১৭ সালে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেও জখনি বাংলাদেশ ক্রিকেটে প্রধান কোচের দরকার পড়েছে তখনি এই লঙ্কান কোচের নাম উথে এসেছে। বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়া পরেও টাইগারদের নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা ছিল তার। তিনি জানতেন বাংলাদেশ ক্রিকেটের আবারও ফিরবেন তিনি। যে কারণে চলে যাওয়ার পরেও বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেছেন তিনি।

আজ ২২ ফেব্রুয়ারি বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে চলে যাওয়ার পর থেকেই অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল’।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার সবসময়ই সফট কর্ণার ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। মাথায় ফিরে আসার কথা সবসময়ই কাজ করতো।”

“যদিও ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার। এরপর ২০২৩ বিশ্বকাপ আছে, আমি নিউ সাউথ ওয়েলস সিজনটা একটু দেরি ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ