ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘আমরা আবারও শিরোপা জিততে চাই’

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৬:৫৫:১৪

‘আমরা আবারও শিরোপা জিততে চাই’

তবে শেষ পর্যন্ত রিয়াল জিতেছে ৫-২ ব্যবধানে। আর সেটা সম্ভব হয়েছে দলের অন্যতম তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমার জোড়া গোলে। অপর গোলটি করেছেন এদার মিলিতাও।

চ্যাম্পিয়নস লিগের মত এই আসরে ইতিহাসে অ্যানফিল্ডে কোনো দল ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত হার নিয়ে মঠ ছেড়েছে। পাশাপাশি অ্যানফিল্ডে কোনো দল কখনো লিভারপুলের জালে তিনবারের অধিক বল জড়াতে পারেনি। প্রথমে ছন্ন ছাড়া হয়ে গেলেও রিয়াল মাদ্রিদ গতকাল সেগুলোই শুধরে নিজেদের প্রমান করে দেখিয়েছে।

এমন দুরদান্ত ভাবে ধুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার পরে বলা যায় নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ইউরোপের প্রকৃত রয়্যাল টিম। যাদের শোকেসে রয়েছে রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবশেষ ৯ আসরে ৫ বারই শিরোপা জিতেছে তারা। ৩ গোলে এগিয়ে এগিয়ে থেকে জয় পাওয়ার পরে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা বলেছেন, তারা যথারীতি এবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চান।

‘আমরা ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি। আমরা গোল তৈরি করেছি। আবারও আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই। আজকের ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল। এমন ম্যাচ খেলতেও ভালো লাগে, আর যারা দেখেন তাদেরও ভালো লাগে।’

‘প্রথম ১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এই লেভেলে ফুটবলটা বেশ কঠিন। তারা আমাদের চেয়ে ভালো খেলে ভালো সূচনা করেছিল। কিন্তু এটা ছিল একটা বড় ম্যাচ এবং আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম।’ যোগ করেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ