ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বিরাট কোহলি নয়, রিকি পন্টিং-এর মতে বর্তমানে সেরা সেরা ব্যাটসম্যান যিনি

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১০:৫৩:০২

বিরাট কোহলি নয়, রিকি পন্টিং-এর মতে বর্তমানে সেরা সেরা ব্যাটসম্যান যিনি

সাবেক এই অজি তারকার ক্রিকেটিং ব্রেন খুবই ভালো, এবার তিনি কে বিশ্বের সেরা ব্যাটসম্যান নিয়ে এক অবিশ্বাস্যমন্তব্য করলেন। তবে রিকি পন্টিং বিশ্বের সর্বশ্রেষ্ঠ হিসেবে বিরাট কোহলিকে বিবেচিত করতে পারলেন না। তিনি অন্য একজনকে বর্ণনা করেছেন বিশ্ব সেরা ব্যাটসম্যান হিসাবে। অস্ট্রেলিয়া সাবেক অধিনায়ক রিকি পন্টিং আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক পর্বে প্রশংসা করেছেন পাকিস্তানের ড্যাশিং ব্যাটসম্যান এবং পাক দলের অধিনায়ক বাবর আজমের।

পন্টিংয়ের মতে বাবর আজম হলেন সেরা ব্যাটসম্যান

অজি সাবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিকি পন্টিং বাবর সম্মন্ধে মন্তব্য করে বলেছেন তিনি তার ক্যারিয়ারের বাকি সময়ের মধ্যে আরও রেকর্ড ভাঙতে পারবেন, এরপর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পন্টিং-এর মুখে প্রশংসা শুনে তিনি বলেন যে তিনি সর্বদা তার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

রিকি পন্টিং বর্ণনা করে বলেছেন যে, “আমার মনে হয় বাবরের এখনো কিছুটা উন্নতি করতে হবে, গত তিন চার বছরে তিনটি ফরম্যাটেই যে অনেক কিছু করতে পেরেছে। প্রথমবারের মতো গারফিল্ড সোবার্স ট্রফি আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং টানা দ্বিতীয় বার বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হয়েছেন তিনি। তার খেলা দেখতে আমি খুব ভালোবাসি। আমি মনে করি তার উন্নতির আরো সুযোগ আছে।” পাকিস্তান অধিনায়ক বলেছেন যে রিকি পন্টিং যেগুলি বলেছে তিনি সেটা শুনে তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

অধিনায়ক হিসাবেও বেশ সফল বাবর

তিনি তার অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করে জানিয়েছেন, “আমার (অধিনায়কত্বের) স্টাইল হল, নেওয়া সিদ্ধান্তের উপর সবসময় সৎ থাকতে হবে। অধিনায়ক হিসেবে যা শিখেছে তা আরো বড় হতে সাহায্য করবে।” আই সি সি ডিজিটালকে বাবর বলেছেন, ” যখন একজন দুর্দান্ত খেলোয়াড় আপনার প্রশংসা করেন, আপনি আরও ভাল হওয়ার চেষ্টা করেন এবং আপনি আত্মবিশ্বাস পান।

কারণ এই খেলোয়াড়রা একই ধরনের একটি পর্বের মধ্য দিয়ে গেছে, তারা জানে আমার মানসিকতা কী। তারা অনুরূপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এবং গেম সম্পর্কে জ্ঞান রয়েছে। তাই , আমি এই বিষয়গুলোকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করি এবং আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।” বাবরের অধীনে, টিম পাকিস্তান টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে,

২০২২সালে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছিল তার দলকে। তবে পন্টিং মনে করেন যে তিনি অধিনায়ক হিসাবে তিনি আগামী দিনে শিখতে থাকবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ