ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
“আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি”
এক কথায় বলতে গেলে এবারের দেশের সব থেকে বড় ঘরোয়া লিগ বিপিএলের সেরা ইমাজিং ক্রিকেটার হয়েছেন তিনি। বিপিএলে হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি সহ ১২ ইনিংসে পাঁচ ফিফটি আর ৩৬.৬৩ গড়ে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান। স্ট্রাইক রেট ১৪০.৪১, বাংলাদেশের বাস্তবতায় যা এক জন ব্যাটসম্যানের ক্ষেত্রে দারুণ কিছু।
বিপিএলে দারুন খেলার পুরস্কার হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়। জাতীয় দলের সুযোগ পেয়ে অনেক আনন্দিত এই টাইগার ব্যাটার। তবে অতি আত্মবিশ্বাস নয়, আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন জগতে পা মাটিতেই রাখতে চান তৌহিদ।
জনপ্রিয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএলের তারকা তৌহিদ হৃদয় বলেন, “আমি এবার আত্মবিশ্বাসী। আমি বিপিএলে রান করেছি, জাতীয় দলের আশাটা তাই ছিল। কিন্তু ফোকাসটা রাখছি নিজের খেলার উপর। আমি পা মাটিতেই রাখতে চাই।”
জাতীয় দলের একাদশে সুযোগ পেলে যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “দেখুন, আমি যে ধরণের খেলোয়াড় পরিস্থিতি বুঝে খেলতে পছন্দ করি। আমার শক্তির জায়গা হচ্ছে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি। আমার কোচ ও অধিনায়ক পরিকল্পনা বানাবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার প্রস্তুতিটা সেরে রাখব, কীভাবে ইংল্যান্ড বোলারদের সামলাতে পারি”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা