ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজে নয়, যে তারকা চান সেরার পুরস্কার জিতুক মেসিই
মনোনীত ফুটবলারদের যেই তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক ফুটবল জাদুকর লিওনেল মেসি, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। এ ছাড়াও ছয় জন ক্রীড়াবিদ। পুরুষদের বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন তালিকায় বিশ্বকাপ জয়ূঈ মেসি এবং নাদাল ছাড়া রয়েছেন স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বাস্কেটবল তারকা স্টিফেন কারি, সুইডিশ পোল ভল্টার আর্মান্দ দুপ্লান্তিস এবং রেড বুলের ডাচ ফর্মুলা ওয়ান চালক ম্যাক্স ভেস্তারপেন।
সেরার পুরস্কার জেতার রেসে থাকলেও নিজে এই পুরস্কার জিততে চান না খোদ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। বরং কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি যেন পুরস্কারটা জিতে নেয়, সেটাই চান নাদাল।
এক ইনস্টাগ্রাম পোস্টে মেসিকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারের প্রাপ্য দাবি করে নাদাল লেখেন, ‘পুনরায় লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ারে মনোনয়ন পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। কিন্তু… এই বছর… লিও মেসি… তুমিই এই পুরস্কারের প্রাপ্য।’
এই দুই তারকার মধ্যে নাদাল লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার জিতেছেন মোট দুইবার। ২০১১ সালে এবং ২০২১ সালে। অন্যদিকে মেসি জিতেছেন কেবল একবার। ২০২০ সালে লুইস হ্যামিল্টনের সঙ্গে ভাগাভাগি করে।
খেলাধুলায় ব্যক্তিগত এবং দলীয় অবদানের ভিত্তিতে ২০০০ সাল থেকে ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়ে থাকে। জার্মানের অটোমোবাইল প্রতিষ্ঠান ডেইলমার ও সুইস বিলাসবহুল দ্রব্যের হোল্ডিং প্রতিষ্ঠান মিলিত হয়ে ‘লরিয়াস স্পোর্টস ফর গুড’ নামক একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২২ বছর ধরে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ