ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নিজের দলের সাথে নয়, অন্য যে লিগে খেলছেন স্মিথ
মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চালু করতে চাইছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে বিভিন্ন দেশের বড় বড় তারকা ক্রিকেটারকে নিজেদের দেশের লিগে আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা।
ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা স্টিভেন স্মিথকে ইতোমধ্যেই রাজি করাতে পেরেছে তারা। চলতি বছর প্রথমবারের মতো মাঠে গড়াবে মেজর লিগ ক্রিকেট। তবে এবারের আসরে স্মিথকে পাচ্ছে না টুর্নামেন্ট কমিটি। অ্যাশেজের সঙ্গে সূচি মিলে যাওয়ায় এমএলসিতে খেলবেন না স্মিথ।
তবে সামনের বছর ২০২৪ সালে স্মিথ খেলবেন টুর্নামেন্টটি, এমনটাই জানিয়েছেন এমএলসির সহ-প্রতিষ্ঠাতা সমীর মেহতা।
ফক্স স্পোর্টস এক প্রতিবেদনে সমীর মেহতার বক্তব্য নিয়ে জানিয়েছে, ‘স্টিভেন স্মিথের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। তার পরিকল্পনা ও সে কী ভাবছে তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা জানি, চলতি বছর সে অন্য জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ আছে। আমি জানি না আগামী বছর অস্ট্রেলিয়ান ক্রিকেটের সূচি কেমন কী আছে তবে আমি আশাবাদী আগামী বছর সে আমাদের এখানে অংশগ্রহণের জন্য সময় পাবে। আমরা তাকে যুক্তরাষ্ট্রে খেলতে দেখতে চাই।’
অবশ্য স্মিথও এমএলসিতে খেলার ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, ‘এখন সব জায়গায় একটি লিগ নিয়ে কথা হচ্ছে এবং আমার মনে হয় অনেক ক্রিকেটারই ক্যারিয়ারের শেষ সময়ে গিয়ে সেখানে খেলবে। তো আমি ভবিষ্যতে ভেবে দেখব এই ব্যাপারে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের মার্কেট কেবল গড়ে উঠছে। দেখা যাক, সামনে এটি কীভাবে এগোয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা