ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
হাথুরুসিংহে কে নিয়ে এ কি বললেন সোহান
গত ২০১৭ সালে প্রথম মেয়াদের চাকরিতে ইস্তফা দেয়ার আগে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব ও দল নির্বাচনে একচ্ছত্র আধিপত্যের কারণে সমালোচিত হয়েছিলেন টাইগারদের এই হাথুরুসিংহে। হাথুরুসিংহের নতুন এই অধ্যায়য়ে এবার সিনিয়রদের মধ্যে অনেকেই দলের বাইরে। আবার অনেকে বিভিন্ন ফরম্যাট থেকে অবসরও নিয়েছেন।
ফলে এবার নিশ্চই ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে এই কোচকে। হাথুরুসিংহেকে নিয়ে বেশ ইতিবাচক নুরুল হাসান সোহান। বাংলাদেশ দিলের এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন এবার হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছেন এই কোচ। তার অধীনে ভালো কিছুর প্রত্যাশায় আছেন তিনি।
সোহান বলেছেন, 'আমার কাছে যেটুকু মনে হয় যে পরিকল্পনা অনুযায়ী ও (হাথুরুসিংহে) খুব ভালো এবং টেকনিক্যাল যে জিনিসগুলো আছে। ও ওইভাবে হোমওয়ার্ক করেই এসেছে এবং মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে হয়তো ইনশাআল্লাহ।'
পুরোনো অনেক ক্রিকেটার না থাকলেও যারা আছেন তাদের সঙ্গে হাথুরুসিংহের কাজ করতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন সোহান। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে এই লঙ্কান কোচ বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করবেন বলেই আশাবাদী এই উইকেটরক্ষক ব্যাটার।
সোহান বলেন, 'অবশ্যই (ইতিবাচক আবহ)। আমার কাছে মনে হয় ও প্রথম যেখানে এসেছিল যেখানে শেষ করেছিল তখনকার থেকে অনেক কিছু চেঞ্জ আছে। বেশিরভাগ সবাই হয়তো ওর পরিচিত এক-দুইজন বাদে। কাজ করতেও আমার কাছে মনে হয় যে সুবিধা হবে। যেহেতু বিসিবিও তাকে নিয়ে এসেছে। লাস্ট টাইম যখন ছিল তার থেকে যে কিছুটা চেঞ্জ আছে সেগুলো সে ভালো মতো জানে। ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।'
নতুন কোচের অধীনে ভালো পারফরম্যান্সের আশাবাদ ব্যক্ত করে সোহান বলেন, 'অবশ্যই সেদিক থেকে চিন্তা করলে এখন অনেক পারফর্মার আছে যারা তার সময়ে অনেকে নতুন ছিল, এখন অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে, সেই অভিজ্ঞতটা আছে। দল হিসেবে, খেলোয়াড় হিসেবে আমার কাছে মনে হয় অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে এবং সেই জিনিসটা আস্তে আস্তে করছে। ফলাফল আগের থেকে অনেক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা