ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি ও দি মারিয়ার ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন কোচ স্কালোনি
আর্জেন্টাইন সুপারস্টার লিওলেন মেসি যেমন নিশ্চিত করে বলেননি খেলবেন কিনা। আর দি মারিয়া কদিন আগে বলেন, অত দূরের স্বপ্ন দেখছেন না মারিয়া। এ বিষয়ে নিজের অবস্থান এবার পরিষ্কার করলেন লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপে এই দুই তারকার খেলা, না খেলার সিদ্ধান্ত আর্জেন্টিনা কোচ ছেড়ে দিলেন তাদের ওপরই।
আগামী ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। স্কালোনির হাত ধরেই ওই আসরে আর্জেন্টিনা নোঙর ফেলবে মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে।
গত ২০২২ সালের ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপের স্বাদ পায় আর্জেন্টিনা, সব মিলিয়ে তৃতীয়। এরপর থেকে স্কালোনি, মেসি ও দি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে চলছে নানা মুখী আলোচনা।
চার বছর পরের বিশ্বকাপের সময় মেসি ও দি মারিয়ার দুজনের বয়স হবে চল্লিশের কাছাকাছি। ফুটবলের দৃষ্টিকোণ থেকে ওই বয়সে দুজনের খেলা অসম্ভব না হলেও খুব কঠিন। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিও তাই পরের আসরে খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি।
কদিন আগে দি মারিয়াও জানান, ২০২৬ বিশ্বকাপে নিজেকে না দেখার কথা। বরং আগামী বছরের কোপা আমেরিকা খেলতে পারলে তিনিখুশি হবেন বলে জানান এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে পরের বিশ্বকাপে মেসিকে খেলতেই হবে, এমন দাবিও তোলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা।
এদিকে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের পর আরেকটি শিরোপা এনে দেওয়া কোচ স্কালোনির সঙ্গে দেশটির ফুটবল ফেডারেশনের নতুন চুক্তির বিষয়টিও ঝুলে আছে অনেক দিন। টিওয়াইসি স্পোর্টস অবশ্য জানিয়েছে, দুই পক্ষের চুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। অর্থাৎ আলবিসেলেস্তেদের মুকুট ধরে রাখার মিশনে ডাগআউটে থাকবেন স্কালোনি।
মেসি ও দি মারিয়া মুকুট ধরে রাখার মিশনে স্কালোনির সঙ্গী হবেন কিনা, সে প্রশ্নের উত্তর তাই দিতে হয়েছে স্কালোনিকেই। সোমবার সেরি আয় বর্ষসেরা কোচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কালোনি। সেখানেই গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি ছেড়ে দিলেন দুই খেলোয়াড়ের ওপর।
“পরের বিশ্বকাপে খেলার বিষয়ে লিওকে (মেসি) সিদ্ধান্ত নিতে হবে। যদি তার শরীর ঠিকঠাক সাড়া দেয়, তাহলে আমার দিক থেকে বলব, সে সেখানে থাকবে।”
“মেসিকে নিয়ে যে কথা বলেছি, একই কথা দি মারিয়ার বেলায়ও প্রযোজ্য। যতক্ষণ তার শরীর সইতে পারবে, তাকে সবসময় ডাকা হবে।”
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আক্রমণভাগেও উজ্জ্বল ছিলেন মেসি। সাত গোল করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন এই মহাতারকা।
মরুভূমির বিশ্বকাপে আক্রমণের সুর বেঁধে দেওয়ার পাশাপাশি দি মারিয়া লুসাইলের ফাইনালে করেছিলেন এক গোল।
বিশ্বকাপের পর আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে পা রাখবে আগামী মার্চে। পানামা ও সুরিনামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন শুরু করবেন কোচ স্কালোনিও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ