ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ হুট করে ভারত সফর থেকে বাদ পড়লেন ওয়ার্নার
অজি সেরা ওপেনার ওয়ার্নারের সিডনিতে ফিরে গিয়ে পুনবার্সন প্রক্রিয়া চলবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মার্চের মাঝামাঝি ভারতে ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া।
সদ্য শেষ হওয়া দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের বলে বাঁ কনুইয়ে এই চোট পান ওয়ার্নার। দুই ওভার পর সিরাজের বলই ছোবল দেয় তার হেলমেটে। পরে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। তার বদলি হিসেবে খেলেন ম্যাট রেনশ।
তার কানকাশন জটিলতা পরে কেটে যায়। কিন্তু কনুইয়ের সমস্যা রয়েই যায়। স্ক্যানে ধরা পড়ে সূক্ষ্ণ চিড়। শুরুতে সেটিকে খুব বড় সমস্যা মনে না করে পরের টেস্টে তাকে খেলাতে চেয়েছিল দল। সোমবার রাত পর্যন্তও সেই আশা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু তার ব্যথার তীব্রতা ও পারিপার্শ্বিকতা ভাবনায় রেখে শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তই হয়।
এমনিতেও অবশ্য এই সফরে ভালো করতে পারছিলেন না তিনি। তিন ইনিংসে তার রান ১, ১০ ও ১৫।
ওয়ার্নারের বদলে কাউকে দলে যোগ করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। দিল্লি টেস্টে তিনি ছিটকে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ওপেন করে ৪৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন ট্রাভিস হেড। ইন্দোর টেস্টেও তাকে ওপেনিংয়ে খেলাবে অস্ট্রেলিয়া। এটিকে অবশ্য আপাত সমাধান হিসেবেই দেখা হচ্ছে। মিডল অর্ডার ব্যাটসম্যান হেডকে নিয়মিত ওপেন করানো হবে না বলে নিশ্চিত করেছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
হেইজেলউড-ওয়ার্নারকে হারানো অস্ট্রেলিয়ার জন্য একটি সুখবর, চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য পুরো ফিট হয়ে উঠেছেন ক্যামেরন গ্রিন। এই অলরাউন্ডারকে পেলে দল ভারসাম্যও ফিরে পাবে কিছুটা। এছাড়াও মিচেল স্টার্কও ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
জরুরি পারিবারিক প্রয়োজনে এর মধ্যে দেশে ফিরে গেছেন প্যাট কামিন্সও। তবে পরের টেস্টের আগেই অস্ট্রেলিয়ান অধিনায়ক দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা