ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজুরদের দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যে ৪ ক্রিকেটার
ইন্ডিয়ান গহরয়া আসর এই আইপিএলে মিনি নিলাম থেকে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার লিটন ও সাকিব দলে টানে আসরের অন্নতম শক্তিশালী দল কলকাতা। এছাড়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে পুরনো দল দিল্লী ক্যাপিটালস। দর্শকদের জন্য তাই এবারের আইপিএল অন্য দেশের দর্শকের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছে বেশ আকর্ষণীয়ই হতে যাচ্ছে।
টি-২০ এই আসর আসর শুরুর আগেই চিন্তার ভাঁজ পড়ে গেছে মুস্তাফিজুরের দিল্লী ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের কপালে। দলের নিয়মিত অধিনায়ক রিশভ পান্ট গাড়ি দুর্ঘটনার কারণে লম্বা সময়ের জন্য চলে গেছেন মাঠের বাইরে। অলৌকিক কিছু না ঘটলে আইপিএলে এবার খেলতে পারবেন না পান্ট বলে জানা যায়। এবার চোটে পড়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কনুইয়ের চোটে পড়েছেন ওয়ার্নার। যার ফলে আইপিএলে ওয়ার্নারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। বিশেষ করে আইপিএলের প্রথম দুই সপ্তাহে ওয়ার্নারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
পান্টের অনুপস্থিতিতে ওয়ার্নারকেই ভাবা হচ্ছিল বিকল্প অধিনায়ক। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন তিনিই। তবে এখন ওয়ার্নারও চোটে পড়ায় বেশ ঝামেলার সামনে পড়ে গেছে দিল্লীর টিম ম্যানেজমেন্ট। দিল্লীর সামনে এখন দুইটি প্রশ্ন- পান্টের জায়গায় কে অধিনায়কত্ব করবেন? এবং পান্টের বদলে উইকেটকিপিংয়ের কাজটা কে করবেন?
উইকেটকিপিংয়ের কাজটা ফিল সল্ট ভালোভাবেই করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। সেই সাথে ওপেনিংয়েও দিল্লীর জন্য দারুণ পছন্দ হতে পারেন ইংলিশ ব্যাটার সল্ট। সেক্ষেত্রে ওপেনিং এবং উইকেটকিপিংয়ে সল্টকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে অনেক ভোগান্তি পোহাতে হবে দিল্লীকে। বিকল্প অধিনায়ক হিসেবে রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল এবং পৃথ্বী শ – এই চারজনের মধ্যে একজনকে দায়িত্ব দিতে পারে দিল্লী। তবে এখানেও ঝামেলা আছে।
রভম্যান পাওয়েল এবং মিচেল মার্শের একই সাথে একাদশে জায়গা পাওয়াটা কিছুটা কঠিনই হতে যাচ্ছে। ফিল সল্ট যেহেতু ওপেনিং করার পাশাপাশি উইকেটকিপিংটাও করতে পারেন, সেক্ষেত্রে একাদশে তার জায়গাটা একরকম নিশ্চিতই। সেই সাথে বিদেশি পেসারদের মধ্যে অ্যানরিখ নরকিয়া এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে যেকোনো একজনকে খেলাবে দিল্লী। ফলে মিডল অর্ডারে রাইলি রুশোর মত কাউকে খুব দরকার হবে দিল্লীর। ফলে চতুর্থ বিদেশি হিসেবে একাদশে রাখা যাবে রভম্যান এবং মিচেলের মধ্যে যেকোনো একজনকে।
বিকল্প উইকেটকিপার হিসেবে দলে আছেন সরফরাজ খানও। তবে তিনি ওপেনিংয়ে খুব বেশি পারদর্শী নন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও খুব বেশি দাপুটে পারফরম্যান্স দেখাতে পারেননি সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে সরফরাজের যা পারফরম্যান্স তার প্রায় সবই টেস্ট ক্রিকেটে। টি-টোয়েন্টিতে এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাননি তিনি। যার ফলে একাদশে কেবল উইকেটকিপার হিসেবে সরফরাজের খেলার সম্ভাবনা খুবই কম। তবে এরপরও প্রস্তুতির অংশ হিসেবে নেটে উইকেটকিপিংয়ের অনুশীলন করছেন সরফরাজ। যেকোনো ধরনের পরিস্থিতির জন্যই নিজেকে প্রস্তুত রাখছেন তিনি।
এখন পর্যন্ত যা অবস্থা সেক্ষেত্রে দেশিদের মধ্যে অক্ষর প্যাটেল অথবা পৃথ্বী শ এর অধিনায়ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বিদেশি অধিনায়ক দিতে চাইলে হয়ত রভম্যান পাওয়েল অথবা মিচেল মার্শকে বেছে নিবে দিল্লী ক্যাপিটালস। আগামী কিছুদিনের মধ্যেই এই ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। দেখা যাক আইপিএলের আসন্ন মৌসুমে কার অধীনে খেলতে নামেন মুস্তাফিজরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা