ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

নতুন শুরুর লক্ষ্যে ঢাকায় কড়া হেডমাস্টার, এড়িয়ে গেলেন গণমাধ্যম

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১০:৪৮:৫৪

নতুন শুরুর লক্ষ্যে ঢাকায় কড়া হেডমাস্টার, এড়িয়ে গেলেন গণমাধ্যম

এদিন এই শ্রীলঙ্কান কোচ বাংলাদেশে এসে পৌঁছালেও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করতে রাজি হয়নি। নতুন টাইগার কোচ জানিয়েছেন ২৩ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে সম্মেলনে বসবেন তিনি। তবে গণমাধ্যমে জানিয়েছেন, আবারও বাংলাদেশে ফিরতে পেরে খুশি তিনি।

বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন বলেই আবারও টাইগারদের কোচ হয়ে ফিরেছেন এই লঙ্কান, এমনটাই জানিয়েছেন তিনি। হাথুরুসিংহে গণমাধ্যমে অল্প বক্তব্যে বলেন, ‘আমি ফিরতে পেরে অনেক খুশি। বাংলাদেশের মানুষ ভালোবাসে বিধায় আমি দ্বিতীয়বার এখানে এসেছি।’

২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন এই লঙ্কান কোচ। ২০১৭ সালে আচমকা পদত্যাগ করেছেন সেই পদ থেকে। দীর্ঘ প্রায় ছয় বছর পর আবারও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জুড়ে কোচ হয়ে ফিরলেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ