ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অধিনায়ক হিসেবে আইপিএলে ধোনির থেকে এগিয়ে যে ভারতীয় ক্রিকেটার
সাম্প্রতিক ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে আসরের অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স। আর অপর দিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস দল চার বার জিতেছে আইপিএলের শিরোপা।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে,ঘরোয়া এই আসর আইপিএলের ইতিহাসে কে সেরা অধিনায়ক- রোহিত না জাতীয় দলের দলের সাবেক অধিনায়ক ধোনি? ঠিক এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগকেও। তবে প্রশ্নকে এড়িয়ে যাননি তিনি। বরং সরাসরি জানিয়ে দিয়েছেন আইপিএলের পরিপ্রেক্ষিতে অধিনায়ক রোহিত শর্মা এগিয়ে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে।
এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন বীরু। বলেছেন, ‘নম্বর, এই বিষয়ে সমস্ত কিছু বলে দেবে। দেখুন, এমএস ধোনির অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। এর পর ও চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পায়। রোহিত শর্মার প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতাই মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে। আর এখান থেকেই শুরু হয় অধিনায়ক রোহিতের সফলতার পথ চলা। আর এই কারণেই ওর (রোহিতের) অনেক বেশি কৃতিত্ব প্রাপ্য। অনেকটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন। যেমন হঠাৎ করেই ও ভারতীয় দলের অধিনায়ক হয়। নতুন এবং আলাদা আলাদা ক্রিকেটার এবং পদ্ধতি প্রয়োগের চেষ্টা করেছিল ও। রোহিত তো দু'টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। আর এই কারণেই আমি ওকে এগিয়ে রাখব।’
২০২৩ সালের ৩১ শে মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আমেদাবাদেই অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। বর্তমানে রোহিত শর্মা ব্যস্ত রয়েছেন বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে। চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ভারতীয় দল এগিয়ে রয়েছে ২-০ ফলে। নাগপুর টেস্টে ভারত ইনিংস এবং ১৩২ রানে জয়লাভ করেছিল। আর রবিবার দিল্লি টেস্টও তারা জিতে নিল ছয় উইকেটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা