ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবল বিশ্বে অবিশ্বাস্য এক ঘটনা, অদ্ভুত কারনে পদত্যাগ করলেন রেফারি
এফারি মাসনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড (পিজিএমওএল) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে।
টুইটে বলা হয়েছে, ‘পিজিএমওএল নিশ্চিত করছে যে, ভিডিও অ্যাসিস্টান্ট রেপারি লি মাসন পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন।’
ঘটনার দিন, আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৬৬তম মিনিটে লিওনার্দো ট্রসার্ডের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবে ৭৪তম মিনিটে ইভান টনির বিতর্কিত গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এই গোলটিতে অবদান রাখা ক্রিস্টিয়ান নরগার্ড অফসাইডে ছিলেন। তবুও ভিএআর তা গোল বলে সংকেত দেন। যা মেনে নিতে পারেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
এই ঘটনায় আর্সেনালের কাছে লি মাসনের পক্ষ থেকে ক্ষমা চান পিজিএমওএল কর্তৃপক্ষ। তবে আর্সেনাল কোচ তা গ্রহণই করেনি। আর্তেতার দাবি, ‘আমি তখনই সন্তুষ্ট হবো, যখন আরও দুই পয়েন্ট ফিরিয়ে দেওয়া হবে।’
এই ঘটনার জের ধরেই শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্ব পালন করা লি মাসন।
পেশাগত ক্যারিয়ারে এই রেফারি ১৫ বছর ধরে ম্যাচ পরিচালনা করেছেন। প্রায় ৫০০টির বেশি ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০২০-২১ মৌসুমে সবশেষ পেশাদার রেফারি হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ভিএআরের দায়িত্বে ছিলেন লি মাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ