ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

গুলশানে ভয়াবাহ অগ্নিকাণ্ডঃ প্রাণ বাঁচাতে যেয়ে গুরুতরও আহত বিসিবি পরিচালকের স্ত্রী

২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৫:৪৭:০০

গুলশানে ভয়াবাহ অগ্নিকাণ্ডঃ প্রাণ বাঁচাতে যেয়ে গুরুতরও আহত বিসিবি পরিচালকের স্ত্রী

গতকাল ১৯ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সামার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমরা কাউকে আশঙ্কামুক্ত বলতে পারি না। এই রোগীর ইনহেলেশন বার্ন হয়েছে। এ ছাড়া ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরের পোড়া ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জখম রয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখেছি। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।"

সামন্ত লাল সেন বলেন, ‘সোমবার তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে। ’ হাসপাতালে আসা স্বজনদের সূত্রে জানা গেছে, সামা রহমান সিনহা তার পরিবারের সদস্যদের লিফটে নামিয়ে দেন। কাজের মেয়ে ও তিনি পরবর্তী সময়ে লিফটে ওঠেন। লিফট ৭ তলায় বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় লিফটের কাচের দরজা ফাঁক করে সাততলায় বের হন। সেখানে আগুন তার শরীরের পেছন দিকে লেগে যায়। পরে তিনি বেলকনিতে গিয়ে নিচে সুইমিং পুলের পানিতে লাফিয়ে পড়েন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ