ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
জেনে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে কার প্রতিপক্ষ
গতকাল ১৯ ফেব্রুয়ারি রবিবার ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পর আইসিসির তরফে জানানো হয়েছে, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আপাতত তিনটি দলের মধ্যে লড়াই চলবে - অস্ট্রেলিয়া, ভারত এবং শ্রীলঙ্কা। তবে খাতায়কলমে যে অস্ট্রেলিয়া এবং ভারত ফেভারিট, তা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করা হয়নি। যে দুই দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে।"
যে দুই দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনা শতাংশের বিচারে প্রকাশ করেছে আইসিসি। যে ফাইনাল আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে হবে। ওই তালিকা অনুযায়ী, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ বলে জানানো হয়েছে। আইসিসির তালিকা অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কোন কোন টেস্ট বাকি আছে?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট): সেঞ্চুরিয়ন, ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।
ভারত বনাম অস্ট্রেলিয়া (তৃতীয় টেস্ট): ইন্দোর, ১ মার্চ থেকে ৫ মার্চ।
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় টেস্ট): জোহানেসবার্গ, ৮ মার্চ থেকে ১২ মার্চ।
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((প্রথম টেস্ট): ক্রাইস্টচার্চ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।
ভারত বনাম অস্ট্রেলিয়া (চতুর্থ টেস্ট): আমদাবাদ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((দ্বিতীয় টেস্ট): ওয়েলিংটন, ১৭ মার্চ থেকে ২১ মার্চ।
আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত একটি টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে চলে যাবে। অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাকি একটি জায়গার জন্য অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই হবে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরে যায় এবং শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে ফাইনালে চলে যাবে লঙ্কা বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা