ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বার বার ব্যর্থ হাওয়া কেএল রাহুল দলে রাখার কারন জানালেন রোহিত
অজিদের বিপক্ষে দিল্লি টেস্টের পরে ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে। সেই দলেও রয়েছেন রাহুল। পর পর ব্যর্থ হওয়ার পরেও কেন দলে থাকছেন রাহুল? নেপথ্যে কী কারণ রয়েছে?
শেষ দুই টেস্টে রাহুলকে নিয়ে ভারতীয় দল কী ভাবছে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রাহুলকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘রাহুলের ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু ম্যানেজমেন্ট দেখে কোন ক্রিকেটারের প্রতিভা কেমন? শুধু রাহুল নয়, সব ক্রিকেটারের ক্ষেত্রেই আমরা সেটা দেখি। যদি কোনও ক্রিকেটারের প্রতিভা থাকে তা হলে তাকে দীর্ঘ দিন ধরে সুযোগ দেয় দল।’’
রাহুলকে যে আগামী দুই টেস্টে দলে নেওয়া হবে সে কথাও স্পষ্ট ছিল রোহিতের কথায়। তিনি বলেন, ‘‘রাহুলকে নিয়ে যত আলোচনা হোক না কেন আমার দিক থেকে আমরা পরিষ্কার। আমরা চাই, মাঠে নেমে ও নিজের খেলাটা খেলুক। বছরের পর বছর ধরে আমরা সেটা দেখে আসছি।’’
কিন্তু রাহুল রান করছেন কোথায়? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টে মাত্র ৩৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ক্রিজে সময় কাটানোর পরে উইকেট দিয়ে এসেছেন। তার ফলে চাপে পড়েছে দলের মিডল অর্ডার। কিন্তু সে সব নিয়ে ভাবতে রাজি নন রোহিত। তাঁর মাথায় পুরনো দিনের কথা।
সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘লর্ডসের সেই স্যাঁতসেঁতে উইকেটে রাহুলের শতরানের কথা কোনও দিন ভুলব না। সেঞ্চুরিয়নেও দুরন্ত শতরান করেছিল ও। আর সেই সব ম্যাচ আমরা জিতেছিলাম। এটা থেকেই বোঝা যায় ওর প্রতিভা কতটা। তাই রাহুলের পাশে আছি আমরা।’’
রাহুল টেস্টে শেষ শতরান করেছিলেন ২০২১ সালের ২৬ ডিসেম্বর, সেঞ্চুরিয়নে। সেই বছরই লর্ডসে শতরান করেছিলেন তিনি। কিন্তু তার পরে দীর্ঘ দিন রাহুলের ব্যাটে রান নেই। শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়ালের মতো ওপেনাররা ছন্দে থাকার পরেও সুযোগ পাচ্ছেন না। আর রাহুল একের পর এক ম্যাচে খেলে যাচ্ছেন। ভারতীয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু তার পরেও দল পাশে দাঁড়াচ্ছে রাহুলের। রোহিত প্রশংসা করছেন তাঁর ওপেনিং জুটির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা