ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
হাথুরুসিংহের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন রঙ্গনা হেরাথ
গত ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পান এক সময়কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। তার সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়।
ক্রিকেট বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন এই সাবেক গুরু। সেই হাথুরুসিংহে আবার আসছেন বাংলাদেশ। স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ হওয়াতে রোমাঞ্চিত স্পিন কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুসিংহের অধীনে হেরাথ শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন, এবার একই সঙ্গে কাজ করবেন কোচ হিসেবে।
হাথুরুসিংহে কোচ হওয়াতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত হবে বলে মনে করেন হেরাথ। হাথুরুসিংহেকে নিয় এক প্রতিক্রিয়া দিতে গিয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেন মিরাজ-তাইজুলদের গুরু।
হেরাথ বলেন, “চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছেন। ওই সময় ভালো করেছেন, সাফল্যও পেয়েছেন। আমার ক্ষেত্রে বলব, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।”
২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হেরাথ। সিরিজভিত্তিক কাজের পর একুশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন পরামর্শক হিসেবে। এরপর বিসিবি তার সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত পাকাপাকি চুক্তি করে। এবার হাথুরু-হেরাথ জুটি বেঁধে বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা