ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ শেষ হল ভারত-অস্ট্রেলিয়ার ২য় টেস্ট, জেনে নিন ফলাফল
৫ দিনের টেস্ট ম্যাচের ম্যাচের ২য় ইনিংসে ব্যাট করে ১১৩ রান করে অল-আউট হয় সফরকারী অস্ট্রেলিয়া। ফলে ভারতের সামনে মামলি ১১৪ রানের টার্গেট দেয় অজিরা। তার জবাবে ব্যাট করতে নেমে রোহিতে ৩১ রান, কোহলির ২০ রান, পূজারার ৩১ রান ও ভারাতের ২৩ রানের ছোট ছোট ৪টি ইনিংস ভর করে জয় বন্দরে পৌছে যায় ভারত। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ভারতের ২য় ইনিংসের বিবরণ:
দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট কেএএল রাহুল। প্রথম উইকেট হারাল ভারত। নাথান লিয়নের বলে ১ রান (৩ বল) করে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকা রোহিত শর্মা রানআউট হওয়ায় বড় ধাক্কা খেল ভারত। রোহিতের নিজেরও কিছুটা ভুুল রয়েছে। ৬.৫ ওভারে রোহিত ১ রান নিয়ে দ্বিতীয় রান নেওয়ার জন্য ছোটেন। ২ রান নেওয়ার কোনও দরকার ছিল না। কিন্তু পূজারাকে দ্বিতীয় রানের জন্য কল করেন। যখন মাঝ ক্রিজ ছাড়িয়ে গিয়েছেন পূজারা, সেই সময়ে বারণ করেন রোহিত। কিন্তু তখন আর পূজারার পক্ষে ফেরা সম্ভব ছিল না। রোহিতই তখন নিজের উইকেট ছুঁড়ে দেন। ২০ বলে ৩১ করে রানআউট হন তিনি।
দিল্লিতে দুই ইনিংসেই নিরাশ করলেন কোহলি। প্রথম ইনিংসে তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে মার্ফির বলে খোঁচা মেরে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩১ বলে ২০ করে আউট হন।
তাড়াতাড়ি খেলা শেষ করার জন্যই বোধহয় শ্রেয়স আইয়ার বড় শট খেলতে গিয়েছিলেন। কিন্তু তাতেই ক্যাচ আউট হন তিনি। ২১.৪ ওভারে লিয়নের বলে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ ধরেন মার্ফি। ১০ বলে ১২ করে সাজঘরে ফেরেন শ্রেয়স।
অস্ট্রেলিয়ার ২য় ইনিংসের বিবরণ: তৃতীয় দিনের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ কাজটি করে ভারতকে অক্সিজেন দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেভিস হেড যে ভাবে খেলছিলেন, তাতে ভারতের চাপ বাড়ছিল। কিন্তু এ দিন শুরুতেই হেডকে ফেরালেন অশ্বিন। ৪৬ বলে ৪৩ করে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেড।
প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন স্মিথ। শূন্য করে সাজঘরে ফিরেছিলেন। আর দ্বিতীয় ইনিংসেও ১৯ বলে ৯ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৯তম ওভারের একেবারে শেষে অশ্বিনের বলে তিনি এলবিডডব্লিউ হন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রিভিউ নিয়েছিলেন স্মিথ। কিন্তু সেখানেও আউট ঘোষণা করা হয়।
তৃতীয় দিন সকালেই দ্রুত ৩ উইকেট হারিয়ে বসল অজিরা। যেমনটা চেয়েছিল ভারত। অশ্বিন ২ উইকেট নেওয়ার পর, জাদেজা বোল্ড করেন ল্যাবুশেনকে। আরও একটি বড় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২১.৪ ওভারে ৫০ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন ল্যাবুশেন।
অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।
অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।
হ্যান্ডকম্ব আউট হওয়ার পরের বলেই বোল্ড প্যাট কামিন্স। প্রথম বলেই সাজঘরে ফেরেন কামিন্স। জাদেজা পরপর ২ উইকেট নিয়ে হ্য়াটট্রিকের সুযোগ তৈরি করলেও অবশ্য সেটা সম্ভব হয়নি। ২৮তম ওভারের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে বোল্ড করেন জাদেজা। ১০ বলে ৭ করে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। ২১ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন নাথান লিয়ন। ২৯.৫ ওভারে লিয়নকে বোল্ড করেন জাদেজা।
৩২তম ওভারের প্রথম বলেই বোল্ড কুনম্যান। তাঁকে আউট করলেন জাদেজাই। এই নিয়ে মোট সাত উইকেট নিয়ে ফেললেন তিনি। ১১৩ রানে অলআউট অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা