ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার আর ক্রিকেটার নয়, ফিক্সিংয়ের কারনে নিষেধাজ্ঞার মুখে দর্শক
এই প্রসঙ্গে জিম্বাবুইয়ান ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৭ বছর বয়সী এডওয়ার্ড ওয়াল্টার মুপাঙ্গানো হারারেতে বাস করেন। তিনি এর আগে লোকাল একটা ক্লাবের হয়ে ক্রিকেট খেলার ট্রায়াল দিয়েছিলেন। ২০২২ সালের ৪ আগস্ট লুক জঙ্গুইয়েকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন এই দর্শক।
যেখানে তিনি এই জিম্বাবুইয়ান ক্রিকেটারকে একজন ভারতীয় জুয়াড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। সেই জুয়াড়ির চাওয়ামতো জঙ্গুইয়ে একটি আন্তর্জাতিক ম্যাচে পরিকল্পনামতো বোলিং করবেন। এরজন্য এই জিম্বাবুইয়ান ক্রিকেটারকে সাত হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেন সেই দর্শক। জঙ্গুইয়েকে রাজি করাতে পারলে তিন হাজার হাজার ডলার পেতেন মুপাঙ্গানো।’
জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড এই দর্শককে শাস্তির আওতায় আনলে তিনি সব দোষ স্বীকার করেন। আইসিসির অ্যান্টি করাপশন কোডের ধারা ভঙ্গ করায় মুপাঙ্গানো নামের সেই দর্শককে জিম্বাবুয়ের সকল স্টেডিয়াম এবং ক্রিকেটে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক ঘটে লুক জঙ্গুইয়ের। জিম্বাবুয়ের জার্সিতে ২৮ বছর বয়সী এই পেসার ১টি টেস্ট, ৩৭ ওয়ানডে এবং ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা