ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

পবিত্র ওমরাহ পালন করেছেন মেহেদী হাসান মিরাজ

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ২১:৫০:৩৫

পবিত্র ওমরাহ পালন করেছেন মেহেদী হাসান মিরাজ

বিপিএলের নবম আসর শেষে ওমরাহ পালন করতে গিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। এই পেস বোলারের ওমরাহ পালনের সংবাদ আসতে না আসতে জানা গেল, মুসলিমদের ধর্মীয় এই কার্যক্রম পালন করতে গেছেন আরেক জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

এই অফস্পিনার নিজের পুরো পরিবার নিয়েই গিয়েছেন ওমরাহ পালন করতে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কার হেরাম শরীফে নামাজ শেষে এই ক্রিকেটার সেখান থেকে নিজের ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন।

যেখানে তিনি লিখেছেন, “জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন, জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তার পথে জীবন পরিচালনা করেন।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ