ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপের কথার সঙ্গে নেইমারের ছবির সংযোগ নেই
পরদিন নেইমারকে দেখা যায় একটি ফাস্ট-ফুড রেস্টুরেন্টে। তবে দুই তারকার দুটি বিষয়ের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজন আছে বলে মনে করে না পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।
চলতি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ১-০ গোলে হারে বিশ্বের সেরা তিন তারকার দল পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে যা তাদের টানা তৃতীয় হার।
পরদিন বন্ধুদের সঙ্গে ম্যাকডোনাল্ডসে যান নেইমার। সেখানে পোকার খেলতে দেখা যায় তাকে। সেখানকার ছবি সামাজিক মধ্যমে আসার পর সমালোচনা শুরু হয় ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে।
বায়ার্নের কাছে হারের পর এক টিভি সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, ফিরতি লেগের আগে তাদের সবাইকে ভালো খেতে হবে এবং ভালোভাবে ঘুমাতে হবে।
একই বার্তা ড্রেসিং রুমেও দেওয়া হয় বলে জানালেন গালতিয়ে। বললেন, নেইমারকেও তিনি তার ভাবনা জানিয়ে দিয়েছেন।
"সে (এমবাপে) সত্যিকারের পরিণতবোধ থেকে কথা বলেছে যাতে সবাই মনোযোগী থাকে। আমি খুশি যে, সে এটি বলেছে। ফাস্ট-ফুড রেস্টুরেন্টে নেইমারের ছবির সঙ্গে ড্রেসিং রুমে কিলিয়ানের কথার সংযোগ স্থাপন করতে যাচ্ছি না আমি।”
"আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমার ভাবনা জানিয়েছি। সে পোকার খেলতে পছন্দ করে এবং তার সেই অধিকার আছে। ছবিটি সম্পর্কে আমি কী ভেবেছিলাম, তাকে সেটি বলেছি। এটা তার এবং আমার মধ্যে থাকবে। কিন্তু আমি মনে করি না কিলিয়ান এমবাপে যা বলেছে এবং ছবির মধ্যে কোনো সংযোগ স্থাপনের প্রয়োজন আছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ