ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ গোলের ম্যাচে আল নাসরের জয়, এবার মুখ খুললেন রোনালদো
নিজে গোল না করতে পারলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন জোড়া গোল। ফলে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আল নাসর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন দুর্দান্ত টিম ওয়ার্ক!
এই দিনে সৌদির আল তাউনের রক্ষণকে শুরু থেকে চেপে ধরে আল নাসর। ম্যাচ শুরুর পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন রোনালদো। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেওয়া সিআরসেভেনের বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর ৫ মিনিট পর গোলের সুযোগ নষ্ট করেন আয়মান ইয়াহ।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় আল নাসর। নিজেদের অর্ধ থেকে আবদুল রহমান ঘারিবের উদ্দেশ্যে লম্বা পাস দেন রোনালদো। সেই ধরেই দলকে এগিয়ে নেন ঘারিব। ৩২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করতে পারতেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু তার শট চলে যায় আল তাউনের গোলকিপারের হাতে।
বিরতির পর আল তাউনকে সমতায় ফেরান স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। এর পরপরই আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন রোনালদো। তবে ৬৭ মিনিটে লিয়ান্দ্রে তায়াম্বা গোলে এগিয়ে যায় আল তাউনকে। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল।
???? هدف النصر الأول ⚽️ عبدالرحمن غريب #️⃣ #النصر_التعاون pic.twitter.com/AYC2qQDWdh
— دوري روشن السعودي (@SPL) February 17, 2023
এরপর পর্তুগিজ তারকার দ্বিতীয় অ্যাসিস্টে এগিয়ে যায় আল নাসর। রোনালদোর সহায়তায় গোল করেন আবদুল্লাহ মদু। এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল নাসর।
গোল না পেলেও দলের জয়ে উৎফুল্ল রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে লিগের শীর্ষে, দুর্দান্ত টিম ওয়ার্ক!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ