ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিজয় দলে নেওয়ার ব্যাপারে যা বললেন নান্নু
কিন্তু জাতীয় দলে যে আবারও বেশি দিন টিক্তে পারলো না। এক বছর যেতে না যেতে আবারও জাতীয় দল থেকে এক প্রকার বাদ পড়েছেন তিনি। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে হৈচৈ ফেলে দিয়েছিলেন এনামুল হক বিজয়।
ব্যাট হাতে ঘরোয়া লিগে রেকর্ড গড়া রান করেন তিনি। তিনি ১ হাজার ১৩৮ রান করে তিনি ওয়ানডে দলে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তবে ওই সফরে ব্যাট হাতে তেমন ভালো করতে না পারলেও গত অগাস্টে জিম্বাবুয়ে সফরে ৭৩ ও ৭৬ রানের দুটি ইনিংসও খেলেছিলেন টাইগার দলে ওপেন করা বিজয়।
এর পুরস্কার হিসেবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ পান তিনি। কিন্তু সেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিজয়। ভারতের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে করেন ৩৩ রান। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
তবে ঘরোয়া ক্রিকেট লিগে আবারো ভালো পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন জাতীয় দলের আশেপাশেই থাকবেন বিজয়।
বিজয়কে নিয়ে নান্নু বলেছেন, “বিজয় (এনামুল) ভারতের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেনি। এছাড়া এই সিরিজে টপ অর্ডারে তামিম ফিরেছে, শান্ত ভালো ফর্মে আছে। অপশন নেই আপাতত। তবে সে সিস্টেমেই থাকবে। ঘরোয়া ক্রিকেটে খেলবে, পারফর্ম করলে আবার সুযোগ আসবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা