ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইপিএলের পর্দা উঠছে ৩১ মার্চ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আজ ১৭ ফেব্রিয়ারি শুক্রবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে।
এবারের ভারতের এই ঘরোয়া লিগের আসর থেকে ফিরছে আইপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি। ফলে গত ২০১৯ সালের পর প্রথমবারের মতো প্রতিটি দলই নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ পাবে। ইন্ডিয়াতে নারী আইপিএলের ফাইনালের পর পাঁচদিনের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে ছেলেদের আইপিএল।
গত ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে মার্চ থেকে মে মাসের উইন্ডোর আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। এরপর অবশ্য এই বছরের সেপ্টেম্বর-নভেম্বরে আরব আমিরাতে হয়েছিল আইপিএলের বাকি আসর। গত ২০২১ আইপিএলের পুরো আসর অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতে।
২০২২ সালে সব বাধা পেরিয়ে আইপিএল আয়োজিত হয়েছিল ভারতের মাটিতে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় মুম্বাই ও পুনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল গ্রুপ পর্বের সব ম্যাচ। যদিও প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কলকাতা আর আহমেদাবাদে।
Full schedule of IPL 2023. pic.twitter.com/9WdSMFejBG
— Johns. (@CricCrazyJohns) February 17, 2023
আইপিএলের এবারের আসরের ৭৪টি ম্যাচ আয়োজন হবে ১২টি স্টেডিয়ামে। আগামী ৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এবারের আসরের জন্য ১০ দলে দুটি গ্রুপও নির্ধারণ করে দিয়েছে আইপিএলের আয়োজকরা।
গ্রুপ 'এ' তে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গ্রুপ 'বি'তে চেন্নাইয়ের সঙ্গে এই গ্রুপে আছে পাঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা