ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতীয় বোর্ডের বড় পদ থেকে সরে দাঁড়ালেন চেতন শর্মা
চলতি ম্যাচের গত ১৪ তারিখে টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ ভারতীয় ক্রিকেটের ভেতরের বেশ কয়েকটি ঘটনা প্রকাশে আসে। সেখানে ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলির মধ্যে মনোমালিন্য, যশপ্রীত বুমরাহ শরীরে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করে জোর করে খেলা— ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেন এই ভারতীয় সাবেক।
ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, এরই মধ্যে বিসিসিআই সচিব জয় শাহের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন চেতন শর্মা। ভারতীয় বোর্ড যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেই গুঞ্জনও চলছিল। তবে নিজের বক্তব্যের আত্মপক্ষ সমর্থনের সুযোগও ছিল তার সামনে। কিন্তু অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বে ইস্তফাই দিয়ে দিলেন চেতন।
গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন শর্মাসহ গোটা নির্বাচক কমিটিকেই ছাঁটাই করেছিল বিসিসিআই। এরপর নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হলেও আশ্চর্যজনক ভাবে চেতনকেই নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে নতুন করে নির্বাচক প্রধান হওয়ার কয়েক মাস যেতে না যেতেই বিতর্কে জড়িয়ে পদ গেল চেতনের।
চেতন শর্মার এমন বক্তব্য বোর্ডের কর্তারা মোটেই ভাল ভাবে নেননি। বোর্ডের এক কর্মকর্তা এএনআই-কে বলেছেন, 'এই ঘটনার পর আর কোনও ক্রিকেটার বা নির্বাচকের সঙ্গে সাংবাদিকদের হৃদ্যতা থাকবে না। কারণ বিশ্বাসের জায়গাটাই চলে গিয়েছে।'
ভারতের হয়ে ১৯৮৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডানহাতি পেসার চেতন শর্মার। এরপর প্রায় এক দশকের ক্যারিয়ারে দেশের হয়ে ২৩ টেস্ট ও ৬৫ ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৬১ ও ৬৭ টি উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে একটি সেঞ্চুরিও রয়েছে তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা