ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
হৃদয়কে জাতীয় দলের নেওয়ায় যে মন্তব্য করলেন মাশরাফির
বিপিএলে ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে প্রথমবার বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন হৃদয়। যদিও টাইগার তারকা হৃদয় এতো দ্রুত জাতীয় দলে ডাক পাওয়ায় সন্তুষ্ট নন মাশরাফি। তার মতে, আরও কিছু সময় পর জাতীয় দলে সুযোগ পেতে পারতেন হৃদয়।
টাইগার ওপেনার শান্ত-জাকির হাসানদের সঙ্গে সিলেটের তারুণ্য নির্ভর টপ অর্ডারে জায়গা পেয়েছিলেন হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারা এই ব্যাটার পরের তিন ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। চোটের কারণে মাঝে অবশ্য বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার।
পুরো বিপিএলে আসর জুড়ে ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৪০৩ রান করেছেন হৃদয়। ১৪০.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন পাঁচটি। বিপিএলের এবারের আসরে তার চেয়ে বেশি রান আছে কেবল শান্ত ও রনি তালুকদারের। কিন্তু ২২ বছর বয়সী এ ব্যাটারের এখনই জাতীয় দলে ডাক পাওয়ায় ঝুঁকি দেখছেন মাশরাফি।
বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তৌহিদ হৃদয় ক্যারিয়ারে একদমই শুরুর দিকে আছে। আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। সবাইকে এটা মেনে নিতে হবে। জাতীয় দলে একটা দেশের সেরা পাঁচজন বোলার খেলবে। আমি প্রত্যাশা করছি না…ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রত্যাশায় লাগাম থাকা উচিত। কারণ, ছেলেটাকে খুব দ্রুতই দলে নেওয়া হয়েছে।’
দেশের ক্রিকেটে তুলনামূলক আগেভাগে জাতীয় দলে যাদেরই অভিষেক হয়েছে তাদের পার করতে হয়েছে কঠিন সময়। দুই দশক ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে এসব খুব কাছ থেকে দেখেছেন মাশরাফি। এ কারণেই আগেভাগেই হৃদয়ের ডাক পাওয়াটা মেনে নিতে পারেননি তিনি।
লিটন দাস ও শান্তর উদাহরণ টেনে মাশরাফি আরও বলেন, ‘এখন সে (হৃদয়) যদি রান না করে, তাহলে যেন তাঁকে ফেলে না দেওয়া হয়। তখন কিন্তু আমরা প্রশ্ন করি না, কেন এক টুর্নামেন্ট দেখেই তাঁকে দলে নেওয়া হয়েছিল, আর কেনই–বা দুই ম্যাচ খেলানোর পর বাদ দেওয়া হলো। সে জন্য (দলে) নেওয়ার সময় যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে। বারবার লিটন ও শান্তকে যেভাবে সেট করেছেন, ওদের কিন্তু প্রচুর চাপ নিতে হয়েছে। একটা ছেলেকে বিভিন্ন জায়গায় খেলিয়ে সেট করা যায়। কিন্তু জাতীয় দলে কাউকে সেট করা দলের জন্য যেমন কঠিন, সেই ক্রিকেটারের জন্যও।’
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জস বাটলাররা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।
একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা