ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মাশরাফি-মুশফিকে বাদ দিয়ে বিপিএলের সেরা একাদশ ঘোষণা করলেন ক্রিকইনফো
সদ্য শেষ হওয়া বাংলাদেশের এই সেরা ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো'।
খেলাধুলা বিশায়ক ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পাননি শিরোপা নির্ধারণী ফাইনালের দুই অধিনায়ক কুমিল্লার ইমরুল কায়েস কিংবা সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়া দেশসেরা ওপেনার বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল, কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান কিংবা তারকা ব্যাটার লিটন দাসও সুযোগ পাননি একাদশে।
বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিন নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান), রনি তালুকদার (৪২৫ রান), তৌহিদ হৃদয় (৪০৩ রান)। এই তিন ব্যাটারের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড করেন শান্ত।
মিডল অর্ডারে জায়গা পেয়েছেন টাইগার পোষ্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৭৫ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করেছেন। এর পরে পাকিস্তানি তিন ক্রিকেটার ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও ইমাদ ওয়াসিমরা জায়গা দখল করেছেন।
বরিশালের পাক রিক্রুট ইফতিখার এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১১ ম্যাচে ১৫৭.৪০ স্ট্রাইক রেট ও ৫৮.৫০ গড়ে ৩৫১ রান করেছেন। কুমিল্লার খুশদিল ১৬১.৪৮ স্ট্রাইক রেট ও ৪৭.৮০ গড়ে ২৩৯ রান করেন। আর ইমাদ ওয়াসিম মাত্র ৫.১১ ইকোনোমি রেটে ১২ উইকেট শিকার করেন।
এদিকে বল হাতে আলো ছড়িয়ে একাদশে জায়গা করে নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুরের পেসার হাসান মাহমুদ। যেখানে দুজনে ১৭ উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে কম ১২ ম্যাচে খেলেছেন তানভীর। আর তার চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন টাইগার তরুণ পেসার হাসান।
এছাড়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া ঢাকা ডমিনেটরসের তাসকিন আহমেদ মাত্র ৬.০২ ইকোনোমি রেটে ১০ উইকেট শিকার করেন। আর রংপুরের আজমতউল্লাহ ওমরজাই জায়গা পান ১৫ উইকেট শিকারে।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা