ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দারুন সুখবরঃ বাংলাদেশ সফরে তারকা ক্রিকেটার হারালো ইংল্যান্ড

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২২:২৩:৪৪

দারুন সুখবরঃ বাংলাদেশ সফরে তারকা ক্রিকেটার হারালো ইংল্যান্ড

সব ঠিক থাকলে বাংলাদেশে জাতীয় দলের বিপক্ষে অভিষেকও হয়ে যেতো এই অলরাউন্ডারের। তবে চোটের কারণে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা আবারও বাড়ছে অ্যাবেলের। সাইড স্ট্রেইনের চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন এই তারকা।

তবে এখন পর্যন্ত অ্যাবেলের বদলি ঘোষণা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ না পেলে বাংলাদেশে আসতে পারেন উইল জ্যাকস। গত ২০২২ বিপিএলে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি।

এমনিতেও ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ছিলেন জ্যাকস। এদিকে চোটের কারণে বাংলাদেশ সফরের ইংল্যান্ড দলে নেই লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। আইপিএলের আগে মাঠে ফেরা হচ্ছে না লিভিংস্টোনের। তবে টেস্ট মাতিয়ে বাংলাদেশ সফরের দলে ডাক পেয়েছেন স্পিনার রেহান আহমেদ।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জস বাটলাররা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ