ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ২০২৬ বিশ্বকাপে যুক্ত হল নতুন তিন দেশ
২০২২ কাতার বিশ্বকাপ শেষ হল্যেছে । এর মধ্যেই দামামা বেজে গিয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। আসন্ন সেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে তিনটি দেশ। তারা হল আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। মঙ্গলবার রাতে ফিফা সরকারি ভাবে জানিয়ে দিল, তিন দেশই বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে। ফলে যোগ্যতা অর্জনের ম্যাচ খেললেও সেই ফল বিবেচিত হবে না।
আয়োজক আমেরিকা এবং মেক্সিকো প্রায় প্রতি বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করে। তবে কানাডার কাছে এটা দারুণ খবর। কাতারে ৩৬ বছর পর যোগ্যতা অর্জন করেছিল তারা। পরের বার নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। মোট ১৬টি শহরে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।
এই প্রসঙ্গে মঙ্গলবার ফিফা একটি বিবৃতি প্রকাশ করে জানায়, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তবে যে কোনও দেশই চাইলে যোগ্যতা অর্জন পর্ব খেলতে পারে। পরের বিশ্বকাপে এমনিতেই দেশের সংখ্যা বেড়ে ৪৮ হচ্ছে। এই তিন দেশ যোগ্যতা অর্জন করায় বিশ্বকাপের জন্য ৪৫টি দেশকে লড়াই করতে হবে।
এ ছাড়াও ফিফা জানিয়েছে, আগামী বছরেই জানিয়ে দেওয়া হবে ২০৩০-এর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কে পাবে। এখনও পর্যন্ত তিনটি বিড জমা পড়েছে। উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে মিলে একটি বিড জমা পড়েছে। এর সঙ্গে রয়েছে স্পেন, পর্তুগাল এবং ইউক্রেনের বিড। এ ছাড়া আলাদা দেশ হিসাবে বিড দিয়েছে মরক্কো। পাল্লা ভারী ইউরোপীয় দেশের দিকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ