ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতকে নিয়ে আইসিসি’র তামাশা, নামিয়ে দিল দ্বিতীয়তে
ভারতের এমন পারফরম্যান্সের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে এ নিয়ে নানা হইচই পড়ে যায়। করতে থাকে আনন্দ। আইসিসি ভারতের আনন্দকে বেশি সময় ধরে রাখতে দেননি।
আইসিসি জানিয়েছে ,"ভারত নয়, অস্ট্রেলিয়া টেস্ট ক্রমতালিকায় শীর্ষে রয়েছে। ভারত সেই ২ নম্বরেই। কেন এমন হলো? ভারতকে এক নম্বরে ওঠানোর পর কীভাবে আবার দুইয়ে নামিয়ে দেওয়া হলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।"
মূলত র্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থান নির্ণয় করা হয় রেটিং পয়েন্টের ভিত্তিতে। সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে অস্ট্রেলিয়ার রেটিং ১২৬, ভারতের ১১৫। এর আগে দিনের প্রথম র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ১১৫ থাকলেও অস্ট্রেলিয়ার দেখানো হয়েছিল ১১১।
গত সপ্তাহে নাগপুর টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে সেই হারের ভিত্তিতে রেটিং হালনাগাদ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। কারণ, গত সপ্তাহেও অস্ট্রেলিয়ার রেটিং ১২৬-ই ছিল।
আইসিসির র্যাঙ্কিং প্রেডিক্টর বলছে, চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২ ম্যাচ ব্যবধানে জিতলে তবেই অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠবে ভারত।
আইসিসি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তার কারণেই ভারত শীর্ষে পৌঁছে গিয়েছিল। কিন্তু ওই সমস্যা মিটেছে। ফলে যথাযথ পয়েন্ট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়া এক নম্বরে। কিন্তু আইসিসির এই যুক্তির পরেও প্রশ্ন উঠছে।
ভারতীয়দের এই আনন্দ হঠাৎ বিষাদে পরিণত হওয়ায় দেশটিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে, যদি প্রযুক্তিগত সমস্যা থাকত, তা হলে আগে আইসিসি কিছু জানাল না কেন? তা হলে এত ঘণ্টা ধরে ভারত এক নম্বরে ভেবে আনন্দ পেতেন না ভারতের ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ