ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দুটি বিপিএলের ফাইনাল হেরেছি, এবার আর না
গত ২০১২ সালের পর থেকে কখনোই বিপিএলে ফাইনালে পৌঁছাতে পারেনি আবারের আসরের দুর্দান্ত তুঙ্গে থাকা সিলেটের কোন ফ্রাঞ্চাইজি। কিন্তু এবার নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসানের ব্যাটিংয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে সিলেটকে নিয়ে গিয়েছেন জাতীয় দলের সাবেক দলপতি মাশরাফি বিন মুর্তজা।
তাই আজকের ফাইনাল ম্যাচ জিতেই উদযাপন করতে চান সিলেটের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সেইসাথে তিনি জানিয়েছেন… "এবার আর শিরোপা হাতছাড়া করতে চান না তিনি। এর আগেও দুইবার বিপিএলে ফাইনাল খেলেছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কখনোই শিরপা ছুঁয়ে দেখা হয়নি তার।"
দেশের এই ঘরোয়া লিগ বিপিএলের ফাইনাল ম্যাচে দলের জয়ের সবচেয়ে বড় অবদান রাখতে চান তিনি আজ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “গেল দুটো বিপিএল ফাইনাল হেরেছি, আমার কাছে মনে হয় এবার আর একটা সুযোগ। আমরা অনেক ক্রিকেট খেলেছি। আশা থাকবে ভালো ক্রিকেট খেলে ম্যাচটা যেন জিততে পারি। এটাই বড় লক্ষ্য। তবে ওইদিনে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।”
বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ৪৫২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছেন শান্ত। তাইতো বিপিএলের শিরোপা জিততে হলে নিজেকে উজাড় করে দিয়ে খেলতে হবে জানেন নাজমুল হোসেন শান্ত। শিরোপা জেতায় তার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
“দল যতক্ষণ পর্যন্ত ভালো করছে ওটাই আমার কাছে বড় তৃপ্তি। তৌহিদের সঙ্গে আমার খুবই ভালো একটা কম্পিটিশন হচ্ছে। কিন্তু আমাদের দুজনেরই প্রধান লক্ষ্য ফাইনালে ভালো ক্রিকেট খেলে জেতা। নিজস্বতা নিয়ে খুব একটা চিন্তা করছি না”
নিজের থেকে দলের জয় বড় করে দেখেন শান্ত, “একজন খেলোয়াড় হিসেবে নিজের থেকে দলের ফলাফলটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ট্রফি জিততে পারলে আমার নিজের ক্যারিয়ারের জন্য ভালো। ভবিষ্যতে বলতে পারব, আমি ওই দলের জন্য একটা পার্ট ছিলাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ