ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আবারও অধিনায়কত্ব পাচ্ছেন বিরাট কোহলি
গত ২০২১ সালের শেষের দিকে ভারতীয় দলের টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন তিনি। তার পর পরি তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়। সেই সময়কার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী সেই সময় দাবি করেছিলেন যে তিনি নিজেই বিরাটকে টি-২০ অধিনায়কত্ব ছেড়ে দিতে মানা করেছিলেন।"
সেই সময় কিন্তু সংবাদ সম্মেলনে বিরাট বলেছেন, "কেউ তাকে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কোন ফোন করেননি। এই অধ্যায়টা এখন অতীত হলেও, এখন একটা বড় খবর কানাঘুষো শোনা যাচ্ছে যে, ফের টিম ইন্ডিয়ার অধিনায়কের মসনদে বসতে চলেছেন বিরাট কোহলি। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জি মিডিয়ার স্টিং অপারেশনে চেতন শর্মা দাবি করেছেন যে বিরাট ও সৌরভের মধ্যে সমস্যা হয়েছিল। চেতনের মতে, বিরাট কোহলি মনে করতেন যে তার মর্যাদা ক্রিকেটের চেয়ে বড় হয়ে গেছে। স্টিংয়ে তিনি দাবি করেন যে বিরাট ইচ্ছাকৃতভাবে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাল্টা আঘাত করেছেন। চেতন শর্মা দাবি করেছেন যে বিরাট কোহলিকে সৌরভ অধিনায়কের পদ ছাড়তে মানা করেছিলেন। স্টিংয়ে চেতন শর্মাকে বলতে শোনা যায় গাঙ্গুলি বিবৃতি দিয়েছিলেন যে, যখন বিরাট কোহলি তাকে জানায় যে সে অধিনায়কত্ব ছেড়ে দিতে চায়, সৌরভ তাকে বলেন অধিনায়কত্ব ছেড়ে না দিতে।
চেতনের মতোই দায়িত্বে ফিরবেন বিরাট
সূত্রের খবর অনুযায়ী, এই স্টিং অপারেশনের পর অনেক কিছুই সামনে উঠে এসেছে। আর সেটাকে মাথায় রেখেই এবার ফের বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দেখা যাবে। তবে এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে আগেও ঘটেছে। আর সেটা হয়েছে খোদ চেতন শর্মার ক্ষেত্রে। উল্লেখ্য, হতাশাজনক টি-২০ বিশ্বকাপ অভিযানের পর চেতন এবং পুরো নির্বাচক কমিটিকে বিসিসিআইয়ের দিক থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে বিসিসিআই এক মাস পর প্রাক্তন এই বিশ্বকাপজয়ীকে নির্বাচকদের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত করে। বিরাট কোহলির ক্ষেত্রে ভারতীয় বোর্ড এমন সিদ্ধান্ত নিলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ, অধিনায়ক হিসেবে প্রচুর সাফল্য রয়েছে কিং কোহলির। আর এটাকে বিসিসিআই ব্যাবহার করার দিকেই মন দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ