ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

এবার আর সতর্কবার্তা না, শান্তকে বড় শাস্তি দিল বিসিবি

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৬:১৭:০৪

এবার আর সতর্কবার্তা না, শান্তকে বড় শাস্তি দিল বিসিবি

খেলোয়াড় সুলভহীন আচরণ করায় সিলেট স্ট্রাইকার্সের এই ওপেন ব্যাটারকে সাজা দিয়েছেন ম্যাচ রেফারি। এমন বাজে আচারনের জন্য তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বুধবার বিসিবি’র পক্ষ থেকে তাকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অক্রিকেটীয় আচরণ বিধি ভঙ্গের বিষয়টি শান্ত মেনে নেওয়ায় ম্যাচ রেফারি রাকিবুল হাসানের আলাদা করে শুনানির দরকার পড়েনি।

বিপিএলের এই নবম আসরে এর আগে গ্রুপ পর্বের এক ম্যাচে আচরণবিধি ভাঙায় ২৯ জানুয়ারি তাকে সাজা দিয়েছিলেন ম্যাচ রেফারি। ওই ম্যাচে ৬০ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর ডাগআউটে গিয়ে ব্যাট ছুড়ে মারেন তিনি। তাকে শাস্তি হিসেবে একটি ডি মেরেটি পয়েন্ট দেওয়া হয়েছিল এবং তিরস্কার করা হয়েছিল।

ক্রিকেটাররা ফ্র্যাঞ্জাইজির সঙ্গে যে অর্থে খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ওই অর্থকে ম্যাচ দিয়ে ভাগ করে ম্যাচ ফি নির্ধারণ করা হবে। সেখান থেকে শতাংশ হিসেবে জরিমানার অর্থ দিতে হবে ক্রিকেটারদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ