ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সৌরভ-কোহলির পরে এবার বুমরার গোপন তথ্য ফাঁস করলেন চেতন শর্মা

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৯:১৬

সৌরভ-কোহলির পরে এবার বুমরার গোপন তথ্য ফাঁস করলেন চেতন শর্মা

এমন এক চালাকি করতে গিয়ে এখন চোটমুক্ত হতে পারেননি ভারতীয় দলের পেসার জসপ্রিত বুমরা। স্টিং অপারেশনের ভিডিওতে এমনটি বলতে শোনা যায় জাতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে।

জানা যায় যে গোপন ক্যামেরায় চেতনকে বলতে শোনা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে ভারত। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই সেই টি-টোয়েন্টি সিরিজ খেলেন বুমরা। এবং এ জন্য তিনি একটি ইনজেকশনও নিয়েছিলেন। ব্যথা কমিয়ে খেলতে গিয়ে বুমরা আরও চোট বাড়িয়ে ফেলেন। সে কারণে এখনো ভুগছেন তিনি।

এ নিয়ে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘একজন ক্রিকেটারের ওপর প্রতিমুহূর্তে নজরে রাখা সম্ভব নয়। তাই কে ইনজেকশন নিচ্ছে, তা প্রমাণ করা সম্ভব নয়। দেশের অনেক খেলোয়াড়ের মধ্যেই এই রকম প্রবণতা তৈরি হয়েছে। প্রথম সারির অনেক ক্রিকেটারও চোট সম্পূর্ণ না কমিয়ে ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে খেলছে।’

এ সময় চেতন শর্মা আরও বলেন, ‘এই ধরনের ইনজেকশনে ডোপ টেস্টে ধরা পড়ার ভয় থাকে না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ