ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সে দিন যে কারণে কোহলির পাশে দাঁড়িয়েছিলেন বাবর আজম
তবে দীর্ঘ দিন পরে জানা গেল চির প্রতিদ্বন্দ্বী ভারতের তারকা ব্যাটসম্যানের কঠিন সময়ে কেন পাশে দাঁড়িয়েছিলেন, লম্বা সময় পরে আরও একবার সেটার ব্যাখ্যা দিলেন পাকিস্তান এই অধিনায়ক ওপেন ব্যাটসম্যান।
ভারতের এই সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা ব্যাটসম্যান কোহলির প্রায় তিন বছর ধরে সেঞ্চুরি খরায় ভুগছিলেন। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর আর শতকের দেখাই পাচ্ছিলেন না তিনি। একটা সময় তার সেঞ্চুরি খরা রূপ নেয় রান খরায়। তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শতক সেই খরা কাটান কোহলি। এরপর আরও তিনবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন, সবগুলোই ওয়ানডেতে।
কোহলির বাজে সময় চলাকালে গত জুনে টুইটারে ভারতীয় ব্যাটসম্যানের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে বাবর লেখেন, “এই সময়ও একদিন পেরিয়ে যাবে, শক্ত থাকো।” এতে অনেকেরই মন জয় করে নেন বাবর। স্তুতির জোয়ারে ভাসেন ভক্তদের।
সম্প্রতি আইসিসি ডিজিটাল ইনসাইডারে বাবর বলেন, পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে পারস্পরিক সহানুভূতির কারণেই কোহলিকে নিয়ে টুইটটি করেছিলেন তিনি।
“ক্রীড়াবিদ হিসেবে যে কেউ এমন (বাজে) সময়ের মধ্য দিয়ে যেতে পারে। সেই সময় আমার মনে হয়েছে, যদি টুইট করি তবে এটি কাউকে সাহায্য এবং আত্মবিশ্বাস দিতে পারে। দেখুন, একজন খেলোয়াড় হিসেবে, কঠিন সময়ে প্রতিটি ক্রীড়াবিদকে সমর্থন করার চেষ্টা থাকে।”
“তখন আমার মনে হয়েছে, এটা করা উচিত এবং সম্ভবত এটা থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে। এমন কিছু যা প্লাস পয়েন্ট হবে।”
বাবরের ওই টুইটের উত্তরও দিয়েছিলেন কোহলি। পাকিস্তানের তারকা ব্যাটসম্যানকে ধন্যবাদ দিয়ে তিনি লেখেন, “আরও ভালো করো, (ব্যাট হাতে) আলো ছড়াও। অনেক শুভ কামনা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ