ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬ বিশ্বকাপ জিততে নেইমারকে যা বললেন বিশ্বকাপ জয়ী মেসি
গত বছর কাতার বিশ্বকাপে অনেক দলের মধ্যে হট ফেভারিট দল ছিল ব্রাজিল। অনেক বড় স্বপ্ন নিয়েই এসেছিল ব্রাজিল। দারুণ ছন্দ তুলে কোয়ার্টার ফাইনালে উঠলেও পরের ম্যাচে ক্রোয়েশিয়ার টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেইমাররা। ব্রাজিলের বিদায়ের পর কোচ তিতেও সরে দাঁড়ান প্রধান কোচের পদ থেকে। দলের প্রাণভোমরা নেইমারও ছিলেন হতাশ। আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন তিনি।
তবে ধীরে ধীরে চিত্র পাল্টাচ্ছে নেইমারের ব্রাজিলের। অনেক বড় স্বপ্ন নিয়ে নেইমারের চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। সেই সময় নেইমারের বয়স হবে ৩৪। এমন বয়সেও বিশ্বকাপ জেতা যায়। তা করে দেখিয়েছেন লিওনেল মেসি, ৩৫ বছর। তাই বিশ্বকাপ জিততে মেসিকেই বড় অনুপ্রেরণা মানছেন নেইমার।
টিএনটি স্পোর্টসকে নেইমার বলেন, ‘লিও সবসময়ই অনুপ্রেরণার৷ সে সবসময় আমাকে সাহায্য করে, উৎসাহিত করে। ৩৪ বছর বয়সে (আসলে ৩৫) তাকে বিশ্বকাপ জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবছি।’
একটা বিশ্বকাপ জিততে মুখিয়ে নেইমার। তার মতে, ‘আমি এগিয়ে যেতে চাই, দেখব কী হয়। অবশ্যই, আমার বড় একটা স্বপ্ন আছে, সেটা হলো বিশ্বকাপ জেতা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ