ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

DRS থাকার পরেও আউট নিয়ে রেগে আগুন শান্ত, মাশরাফিকেও ঘটালো অবাক কান্ড

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ২১:৩৩:৪৯

DRS থাকার পরেও আউট নিয়ে রেগে আগুন শান্ত, মাশরাফিকেও ঘটালো অবাক কান্ড

৯ তম এই ওভারের ৪ নম্বর বলেই ছক্কা হাঁকিয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের তরুন ওপেনার ওপেনার নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের বলে অনেকটা এগিয়ে এসেই ডিফেন্স করার চেষ্টা করেন এই তুঙ্গে থাকা ব্যাটার। বল পায়ে লাগায় আউটের আবেদন করেন রংপুরের ক্রিকেটাররা। আম্পায়ার এই আবেদন ফিরিয়ে দেন।

এরপর রিভিউ নেন রাইডার্স অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। রিভিয়ে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। এতেই মেজাজ হারান নাজমুল হোসেন শান্ত। মাঠেই ক্ষোভ ঝাড়েন আম্পায়ারদের উপর। এরপর রংপুরের অলরাউন্ডার ডিজে ব্রাভো তাকে শান্ত করিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করেন। পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করছিলেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে পেয়ে তার কাছে নালিশ করেন শান্ত। মাশরাফি তেমন একটা সাড়া না দেয়ায় ক্ষোভ নিয়েই মাঠ ছাড়েন শান্ত।

দুদলের জন্যই ম্যাচটি আজ অত্যান্ত গুরুত্বপূর্ণ। যে দলই জিতবে তারাই ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের৷ অন্য দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ